অমর একুশে বইমেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৮ AM
অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা © সংগৃহীত ছবি

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। করোনা সংক্রমণের কারণে এ বছর মেলা আপাতত ১৪ দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি অডিটোরিয়ামে বইমেলার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে সময় বাড়ানো হবে।

এ বছর বইমেলায় প্রবেশ করতে হলে দর্শনার্থীসহ সবাইকে বাধ্যতামূলকভাবে করোনা সনদ লাগবে। অন্যদিকে এবার মেলার অভ্যন্তরে খাবার স্টলে খাবার খেতে হলে ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর।

সংস্কৃতি সচিব আরও জানান, মেলার সঙ্গে সংশ্লিষ্ট একাডেমির কর্মকর্তা ও প্রকাশক, স্টল ও প্যাভিলিয়নের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিক্রয়কর্মীদের ভ্যাকসিন সার্টিফিকেট থাকতে হবে। কারও না থাকলে মেলায় মোবাইল কোর্টের কাছে ধরা পড়লে জরিমানা এবং শাস্তির মুখোমুখি হতে হবে।

১৫ ফেব্রুয়ারি মেলার আয়োজন করতে বাংলা একাডেমি কতটুকু প্রস্তুত জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আশা করছি মেলার স্টল-প্যাভিলিয়নের কাজ আগামী ২৪ ঘণ্টাকে ৪৮ ঘণ্টা বানিয়ে শেষ করবেন তারা।

আয়োজকরা জানান, নতুন বিন্যাসে সাজানো হয়েছে বইমেলা, যেখানে ছোট এবং বড় স্টলের মাঝে সেতুবন্ধন থাকবে। এবার থাকছে ৫৩৪টি প্রতিষ্ঠান, ৭৭৬টি ইউনিট ও ৩৫টি প্যাভিলিয়ন।

 

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল জিম্বাবুয়ে
  • ২৫ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দিচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ
  • ২৫ আগস্ট ২০২৬
কোচিং কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবেন না জুডিশিয়াল সার্ভিস…
  • ২৫ আগস্ট ২০২৬
চীনে রাস্তায় চলবে স্বয়ংক্রিয় গাড়ি, আসছে নতুন আইন
  • ২৫ আগস্ট ২০২৬
সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তভার থানা থেকে ডিবিতে হস্ত…
  • ২৫ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর…
  • ২৫ আগস্ট ২০২৬