লকডাউনেও খোলা থাকছে বইমেলা

০৪ এপ্রিল ২০২১, ০২:০৮ PM
বইমেলা

বইমেলা © ফাইল ছবি

লকডাউনেও খোলা থাকবে অমর একুশে বইমেলা। বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। রবিবার (৪ এপ্রিল) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, ‘বইমেলা পয়লা বৈশাখ পর্যন্তই চলবে। যদি পরিস্থিতির আরও অবনতি হয়, তখন নতুন সিদ্ধান্ত আসবে। যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত হতে পারে। তবে আমরা ১৪ এপ্রিল, পয়লা বৈশাখ পর্যন্ত মেলা পরিচালনার প্রস্তুতি রেখেছি।’

উল্লেখ্য, করোনা বিস্তার রোধে ৫ এপ্রিল সকাল ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত লকডাউন আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রবিবার দুপুরে বেশকিছু বিধিনিষেধ সম্বলিত এ প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, সকল প্রকার গণপরিবহন (সড়ক, নৌ, রেল ও অভ্যন্তরীণ ফ্লাইট) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। বিদেশগামী/বিদেশ ফেরতদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

ট্যাগ: বইমেলা
ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬
দক্ষিণ এশিয়ার মুসলিমপ্রধান দেশগুলোর শিক্ষার্থীদের শতভাগ স্ক…
  • ১৫ অক্টোবর ২০২৬