বন্ধ হচ্ছে বইমেলা

০৩ এপ্রিল ২০২১, ০৫:১১ PM

© ফাইল ফটো

আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। আর এই লকডাউনে বইমেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ এপ্রিল) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ বাসভবনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ বাবু গণমাধ্যমকে শনিবার (৩ এপ্রিল) এ তথ্য জানান।


এর আগে বইমেলা আয়োজক প্রতিষ্ঠানটির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, ‘সোমবার থেকে লকডাউন দেওয়া হচ্ছে, এটি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। এখনো সরকারের কোনো সিদ্ধান্তের চিঠি আমাদের হাতে আসেনি। আমি সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। লকডাউনের চিঠি আমাদের হাতে এখনো আসেনি। লকডাউনে কী কী খোলা থাকবে, কী কী বন্ধ থাকবে— সেটা সরকারের সিদ্ধান্ত। সরকার যদি বইমেলা বন্ধের সিদ্ধান্ত নেয়, তবে বইমেলা বন্ধ থাকবে। লকডাউনে সরকার যদি বইমেলা খোলা রাখতে বলে, তবে আমরা খোলা রাখবো।’

ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬
দক্ষিণ এশিয়ার মুসলিমপ্রধান দেশগুলোর শিক্ষার্থীদের শতভাগ স্ক…
  • ১৫ অক্টোবর ২০২৬