শুরু হওয়ার আগেই রাজশাহী বইমেলা স্থগিত

০২ এপ্রিল ২০২১, ০৮:৪১ AM
বইমেলা

বইমেলা © ফাইল ছবি

বর্তমান করোনা পরিস্থিতির কারণে শুরু হওয়ার আগেই রাজশাহী বইমেলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জাতীয় গ্রন্থাগার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রাজশাহী কালেক্টরেট মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে পয়লা এপ্রিল থেকে পাঁচ দিনব্যাপী এই বইমেলা শুরু হওয়ার কথা ছিল।

রাজশাহী বইমেলা স্থগিতের বিষয়ে বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর জানান, সরকারের প্রজ্ঞাপনের নির্দেশনার মধ্যে মেলা আয়োজন স্থগিত রাখার কথা বলা হয়েছে। তাই মেলাটি আপাতত স্থগিত থাকবে।

তিনি বলেন, ১৪ দিন পরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে, পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়াও, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জনসাধারণকে পর্যটন, বিনোদন কেন্দ্র, সিনেমা হল, থিয়েটারসহ গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে জনসমাগম সীমিত রাখার জন্য আহ্বান জানান রাজশাহী বিভাগীয় কমিশনার।

ট্যাগ: বই উৎসব
ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬
দক্ষিণ এশিয়ার মুসলিমপ্রধান দেশগুলোর শিক্ষার্থীদের শতভাগ স্ক…
  • ১৫ অক্টোবর ২০২৬