বই মেলা শুরু ১৮ মার্চ, শেষ ১৪ এপ্রিল

২৮ জানুয়ারি ২০২১, ০৪:০৬ PM

© ফাইল ফটো

চলতি বছরের অমর একুশে গ্রন্থমেলা আগামী ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে। এবারের বই মেলা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। বাংলা একাডেমির মহাপরিচালক জালাল আহমেদ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জালাল আহমেদ বলেন, আজ প্রকাশকদের সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকে মেলা শেষের তারিখ নির্ধারণ হয়।

এর আগে গত মঙ্গলবার বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী জানান, এবারের অমর একুশে বই মেলা শুরু হবে ১৮ মার্চ। তবে মেলা কবে শেষ হবে সে বিষয়ে তিনি সে সময় প্রকাশকদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেয়ার কথা জানান।

জানা গেছে, এবারও একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা হবে। তবে গতবারের তুলনায় এবার মেলায় স্টলের সংখ্যা কম হবে। মেলায় দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রেও কিছু বিধি-নিষেধ আরোপ করা হবে। যাতে মেলার ভেতরে করোনারোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা যায়।

ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬
দক্ষিণ এশিয়ার মুসলিমপ্রধান দেশগুলোর শিক্ষার্থীদের শতভাগ স্ক…
  • ১৫ অক্টোবর ২০২৬