ভার্চুয়ালি নয় সরাসরিই হবে বইমেলা, আসছে সিদ্ধান্ত

১৭ জানুয়ারি ২০২১, ০৫:২৭ PM

© ফাইল ফটো

করোনা মহামারীর কারণে এবারের বইমেলা সরাসরি না হওয়ার কথা চলছিল। বলা হচ্ছিল, ভার্চুয়ালি হবে বইমেলা। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সরাসরিই হতে যাচ্ছে এবারের বইমেলা। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই সিদ্ধান্ত জানাবেন।

আজ রবিবার দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার কক্ষে অমর একুশে বইমেলা-২০২১ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে এবারের বইমেলার বিষয়ে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘২০২১ সালের অমর একুশে বইমেলার তারিখ নির্ধারণ হয়নি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শারীরিক উপস্থিতিতে বইমেলা হবে।’

তিনি আরও বলেন, ২০ ফেব্রুয়ারি, ১৭ মার্চ অথবা ২৭ মার্চ এই তিন তারিখের যেকোনো একটিতে মেলা শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব থাকবে। প্রধানমন্ত্রী যে তারিখটি বেছে নেবেন সেই তারিখেই মেলা অনুষ্ঠিত হবে অথবা তিনি অন্য কোনো তারিখও নির্ধারণ করতে পারেন।’

এসময় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফিন, বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী প্রমুখ।

ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬
দক্ষিণ এশিয়ার মুসলিমপ্রধান দেশগুলোর শিক্ষার্থীদের শতভাগ স্ক…
  • ১৫ অক্টোবর ২০২৬