১ ফেব্রুয়ারি থেকে অমর একুশে গ্রন্থমেলা হচ্ছে না

১০ জানুয়ারি ২০২১, ০৮:২৫ PM

© ফাইল ফটো

করোনা পরিস্থিতির কারণে আগামী ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের অমর একুশে গ্রন্থমেলা হচ্ছে না। মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি এ সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার (১০ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সার্বিক পরিস্থিতির কারণে ১ ফেব্রুয়ারি থেকে অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন করা হচ্ছে না।

কবে নাগাদ উদ্বোধন হতে পারে জানতে চাইলে তিনি বলেন, কবে থেকে, সশরীরে বা কীভাবে গ্রন্থমেলা হবে, সেই সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি। সিদ্ধান্ত নেয়া হলে অফিসিয়ালি জানানো হবে।

ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত ফেব্রুয়ারি মাস জুড়ে প্রতিবছর বাংলা একাডেমি প্রাঙ্গন ও সোহরাওয়ার্দী উদ্যানের একাংশে এই মেলার আয়োজন করা হয়ে থাকে।

জনবল নিয়োগ দিচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ
  • ২৫ আগস্ট ২০২৬
কোচিং কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবেন না জুডিশিয়াল সার্ভিস…
  • ২৫ আগস্ট ২০২৬
চীনে রাস্তায় চলবে স্বয়ংক্রিয় গাড়ি, আসছে নতুন আইন
  • ২৫ আগস্ট ২০২৬
সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তভার থানা থেকে ডিবিতে হস্ত…
  • ২৫ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলির জন্য চার দিনে যত আবেদন পড়ল
  • ২৫ আগস্ট ২০২৬