বাংলা একাডেমির ফেলোশিপ পেলেন ৭ বিশিষ্ট ব্যক্তি

২৬ ডিসেম্বর ২০২০, ০৭:২৮ PM

© ফাইল ফটো

দেশের ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ-২০২০ প্রদান করা হয়েছে। চলতি বছরে দেশের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদেরকে এ ফেলোশিপ দেয়া হয়।

আজ শনিবার বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় পুরস্কার ও ফেলোশিপপ্রাপ্ত গুণীজন এবং তাদের প্রতিনিধিদের হাতে সম্মাননাপত্র তুলে দেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান ও মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

ফেলোশিপপ্রাপ্তরা হলেন- ডা. সারওয়ার আলী (মুক্তিযুদ্ধ), নুরুল ইসলাম নাহিদ (শিক্ষা), নুহ-উল-আলম লেনিন (সমাজদর্শন ও সাহিত্য), অধ্যাপক ডা. এ কে আজাদ খান (চিকিৎসাসেবা), লিয়াকত আলী লাকী (সংস্কৃতি), জুয়েল আইচ (জাদুশিল্প) এবং মনজুরুল আহসান বুলবুল (সাংবাদিকতা)।

অনুষ্ঠানে বাংলা একাডেমির প্রয়াত সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে নিবেদিত, হাবীবুল্লাহ সিরাজী ও পিয়াস মজিদ সম্পাদিত বাংলা একাডেমি এবং আনিসুজ্জামান গ্রন্থের উন্মোচন করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার-২০২০, একাডেমি পরিচালিত সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২০, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার-২০২০ এবং সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২০ প্রদান করা হয়।

জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬
ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য গ্রহণ
  • ২৩ জুন ২০২৬
একটানা দিন-রাত ফ্যান চালিয়ে রাখেন? জেনে নিন কী ক্ষতি হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ…
  • ২৩ জুন ২০২৬