বইমেলায় ইবি উপাচার্যের ‘নাইনটিন সেভেনটি ওয়ান’

১৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৮ PM

অমর একুশে বইমেলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর লেখা ছোট গল্প সংকলন ‘নাইনটিন সেভেনটি ওয়ান’ বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার মোড়ক উন্মোচনমঞ্চে বইটির মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক ও বিশিষ্ট সাহিত্যিক কামাল আব্দুল নাসের চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- সংগীত যোদ্ধা বুলবুল মহলানবিশ, সাবেক সচিব ও প্রধান তথ্য কমিশনার আজিজুর রহমান আজিজ, কবি গৌরানগ মোহান্ত, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. এ. মান্নান ও আগামী প্রকাশনীর কর্ণধার ওসমান গনি প্রমুখ।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘যদিও এর আগে নয়াদিল্লি থেকে বইটি প্রকাশিত হয়েছিল। এবার বাংলা ভাষাভাষী পাঠকদের পড়ার সুবিধার্থে বাংলাদেশী সংস্করণ বের হলো। আগামী প্রকাশনী বইটি বের করেছে। আমাদের ক্যাম্পাসের বইমেলাতেও বইটি পাওয়া যাবে।’

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬