ঢাবি শিক্ষার্থী চিবল সাংমার আত্মজীবনী গ্রন্থ ‘সাংমা অন আ হুইলচেয়ার’

১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩১ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-র নির্বাচিত সদস্য। তিনিই ডাকসুর প্রথম ক্ষুদ্রনৃগোষ্ঠীর প্রতিনিধি। তার নাম যোশীয় সাংমা (চিবল)। বন্ধু পরিজন মহলে তিনি চিবল সাংমা নামেই পরিচিত। বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়ায়। জন্মলগ্ন থেকেই শারীরিক অক্ষমতার বিরুদ্ধে তাকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়েছে। এখনো প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে চলেছেন।

চিবল সাংমার বেড়ে উঠা, পড়াশুনা, প্রতিকূলতা জয় করে সামনে এগিয়ে চলা, স্বপ্ন প্রভৃতি বিষয় নিয়ে রচিত হয়েছে তার আত্মজীবনী গ্রন্থ ‘সাংমা অন আ হুইলচেয়ার’। বইটির লেখক আমেরিকা প্রবাসী সুমনা চিসিম। গ্রন্থটি আগামী ১৪ ফেব্রুয়ারি লিটল ম্যাগ চত্বরে থকবিরিম প্রকাশনী থেকে পাওয়া যাবে বলে জানা গেছে।

চিবল সাংমা শারীরিক প্রতিকূলতাকে জয় করে মাধ্যমিকে জিপিএ-৫ ও উচ্চ মাধ্যমিকে জিপিএ-৪.৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরে ভর্তি হন পাশ্চাত্যের অক্সফোর্ডখ্যাত দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

 

 

 

 

 

সংসদ অধিবেশন শুরু ২৭ আগস্ট, রাজধানীর যেসব সড়কে নিয়ন্ত্রিত থ…
  • ২৫ আগস্ট ২০২৬
জমির বিরোধে বিদ্যালয়ের মাঠে কাঁটাতারের বেড়া, বিপাকে শিক্ষার…
  • ২৫ আগস্ট ২০২৬
রাতারাতি স্বাস্থ্যবান হওয়ার ভাইরাল ‘ম্যাক্সিং’ ট্রেন্ড কি আ…
  • ২৫ আগস্ট ২০২৬
বেরোবিতে প্রজ্ঞাপনের এক  মাস পরও যোগ দিতে পারেননি নতুন ট্রে…
  • ২৫ আগস্ট ২০২৬
বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্র…
  • ২৫ আগস্ট ২০২৬
‘বাংলাদেশ আগে বোলিং করলে অস্ট্রেলিয়া ৬০ রানে অলআউট হতে পারত’
  • ২৫ আগস্ট ২০২৬