ফয়জুর রহমানের স্বপ্ন পূরনে সাথে থাকবে ‘স্বপ্ন’

১১ ফেব্রুয়ারি ২০২০, ০২:৪৪ PM

© টিডিসি ফটো

স্বপ্নের ব্যাগে নিজের স্বপ্ন ফেরি করে বেড়ানো সেই ভদ্রলোক অবসরপ্রাপ্ত বিজ্ঞানী ড.ফয়জুর রহমান আল সিদ্দিকীর “বাঙালির জয়, বাঙালির ব্যর্থতা” বইটি এখন থেকে স্বপ্নের আউটলেটে পাওয়া যাবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর স্বামী প্রয়াত ড.ওয়াজেদ সাহেবের সহকর্মী ছিলেন।

খুব দ্রুত এক দোকান থেকে অন্য দোকানে যাচ্ছিলেন,উদ্দেশ্য নিজের বই বিক্রি। একে একে জীবনের ৮৬ বছর পার করেও বয়সের ভারে ক্লান্ত হননি। উনার হাতে ব্যাগভর্তি বইয়ের ভারে ক্ষয়ে যাওয়া জুতা ও নিজের লালিত স্বপ্ন নিয়েই দ্রুত হেঁটে হেঁটে নিজের লেখা বই ‘বাঙালির জয়,বাঙালির ব্যর্থতা’ ফেরি করছিলেন।

সম্প্রতি একজন অমর একুশে বইমেলায় এই মানুষটাকে দেখে বইয়ের কথা এবং ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করলে উনি সবার নজরে আসেন।

১৯৩৪ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার চরমধুচারিয়া গ্রামে ফয়জুর রহমানের জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে অনার্স করেন। ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করে ঢাকা মেডিকেল কলেজের অধীনে এসিস্ট্যান্ট একজামিনার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে নিউক্লীয় শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের উপর দীর্ঘদিন গবেষণা করেন। ১৯৯২ সালে উক্ত সংস্থার নিউক্লিয় বিজ্ঞান ও গবেষণা ইস্টিটিউটের পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার এন্ড টেকনোলজি এর রসায়ন শাস্ত্রের শিক্ষকতা করেছেন। রিজিওনাল কো-অপারেটিভ এগ্রিমেন্ট নামক একটি দক্ষিণ এশিয় আঞ্চলিক ফোরামে দীর্ঘ ৭ বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তার নিজস্ব গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে দেশ ও বিদেশের বিভিন্ন জার্নালে লেখা প্রকাশিত হয়েছে।  

আজকালের অনলাইন প্রচারণার ভিড়ে একজন প্রকৃত স্কলারকে প্রমোট করবার জন্য এগিয়ে এসেছেন স্বপ্ন। এখন থেকে স্বপ্নের আউটলেটে উনার “বাঙালির জয়, বাঙালির ব্যর্থতা” বইটি পাওয়া যাবে।

ট্যাগ: বইমেলা
শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক …
  • ২৩ জুন ২০২৬
‘চিল কখনো কাকের পেছনে লাগে না, কাক চিলের পিছে লাগে’
  • ২৩ জুন ২০২৬
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন রাবির ব্রাজিল সমর্থক
  • ২৩ জুন ২০২৬
পবিত্র আশুরায় তাজিয়া মিছিল ঘিরে হামলার শঙ্কা নেই: ডিএমপি …
  • ২৩ জুন ২০২৬
আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার
  • ২৩ জুন ২০২৬
ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলায় দুঃখপ্রকাশ করল জামায়াত, তদ…
  • ২৩ জুন ২০২৬