বই মেলায় ফাগুণের দিনে আসছে ‘শান্তির খোঁজে‘ কাব্যগ্রন্থ

১১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৭ AM

© সংগৃহীত

এবার একুশে বইমেলায় তরুণ উদীয়মান কবি জাহিদুল ইসলামের ‘শান্তির খোঁজে কাব্য গ্রন্থটি সাড়া ফেলতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আসছে পহেলা ফাল্গুনে একুশে বাংলার ৫২৫ ও ৫২৬ নং স্টলে বইটি পাওয়া যাবে।

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে ইতোমধ্যে ঠাঁই করে নিয়েছে তার বেশ কয়েকটি কবিতার কিছু লাইন- যার মাঝে শান্তির খোঁজে কাবগ্রন্থটির প্রথম কবিতা ‘শান্তি এসে নামুক’- যেখানে কবি তার চিরায়ত বিদ্রোহের বজ্রধ্বনি শুনিয়ে লিখেছেন-

আমি মধ্যবিত্তের কাফন ছাড়া দাফন হওয়া স্বপ্নরাজী
উচ্চবিত্তের দম্ভের কাছে মাথা না নুয়ে একলা চলি!

আমি আধাঁর রাতের বাঁধার দেয়াল ভেঙ্গে করি চূর্ণ
পূর্ণিমা রাতে আশাহীনদের সাহস জুগিয়ে করি পূর্ণ!

আমি সুশীল নামের কুশীলের কাছে মস্ত বড় যমদূত-
অসীম সাহসে উড়িয়ে দেবো- হিটলার থেকে নমরুদ!

লেখাই আমার বারুদ, বুলেট- কথাই আমার চাবুক
অত্যাচারিরা পালিয়ে গেলে শান্তি এসে নামুক!

অন্য আরেক কবিতা ‘শান্তির খোঁজে’তে লিখেছেন-

দুঃস্বপ্নের আগমনে পচন ধরেছে অন্তরে
শান্তির বাস সে’তো মসজিদ কিংবা মন্দিরে!

প্রেম, ভালোবাসা ও বিয়ের বাস্তব চিত্র ফুটিয়ে তুলতে লিখেছেন-

এই শহরে রোজ বিয়ে হয়- সাদা চামড়ার সাথে টাকার
প্রেমিকের আবেগের মৃত্যু থামানোর সাধ্য আছে কি ঢাকার!

এই শহরে বিশ্ববিদ্যালয়গুলোতে মেয়েদের সম্পর্ক হয় প্রেমের
হাই সিজিপিএধারী কিংবা মানিব্যাগভারী ছেলের!

শুধু প্রেম, ভালোবাসা, বিদ্রোহ, প্রতিবাদেই কবি থেমে থাকেন নি- আধ্যাত্মিকতার সংমিশ্রণও ঘটিয়েছেন অপর এক কবিতায়- যেখানে তিনি লিখেছেন-

আভিজাত্যের আলোর ছোঁয়ায় মানুষ নিজেকে হারায়
স্রষ্টাকে ভুলে পুণ্যের পথ ছেড়ে পাপের পথে পা বাড়ায়!

সবকিছু মিলিয়ে কবি জাহিদুল ইসলাম তার শান্তির খোঁজে কাব্যগ্রন্থে জীবন বাস্তবতার আলোকে সমাজকে দারুণ সব বার্তা দিয়েছেন । কাব্যগ্রন্থটিতে একদিকে যেমন প্রেম-ভালোবাসা আছে আরেকদিকে রয়েছে বিদ্রোহ ও বিপ্লবের জয়ধ্বনী।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence