‘ভালোবাসার ষড়ভুজ’ বই মেলায়

০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৮ PM

© সংগৃহীত

জনপ্রিয় গল্পকার উপমা তালুকদারের ‘ভালোবাসার ষড়ভুজ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার সন্ধা সাড়ে ৮ টায় শহীদ সোরওয়ার্দী উদ্যানে বইটির মোড়ক উম্মেচন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি , বাংলাদেশ আওয়ালীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কাউন্সিলর আসাদুজ্জামান আসাদসহ এক ঝাঁক বিসিএস ক্যাডার।

উপন্যাসটির খ্যাতিমান প্রকাশক অন্বেষা প্রকাশন। এটি উপমা তালুকদারের ৫ম নম্বর উপন্যাস। মেলায় বইটি পাওয়া যাবে অন্বেষা প্রকাশন, প্যাভিলিয়ন নাম্বার-৩৩ ।

এসময় গল্পকার উপমা তালুকদা বলেন,এবারের বইমেলার নতুন বই ‘ভালোবাসার ষড়ভুজ’। এটি আমার ৫ম বই অন্যান্য প্রেমের উপন্যাসের মতো এখানেও একটা ভালোবাসার গল্প আছে; বিরহ আছে। পার্থক্য শুধু একটাই সেটা হলো গল্পটা বাংলাদেশের একজন সাধারণ ফুটবল ভক্তের দৃষ্টিকোণ থেকে লেখা, বিশ্বকাপ ফুটবল নিয়ে সেই ভক্তের আনন্দ-বেদনার স্মৃতিচারণ।

চার বছর পরপর বাংলাদেশের জুন-জুলাই মাসের হুজুগ। ফুটবল নিয়ে মানুষের আবেগ; ভালোবাসা।

বইটি উৎসর্গ করা হয়েছে একজন ফুটবলারকেই, যিনি আমার অনুপ্রেরণা, যার অধ্যবসায় আমাকে সবসময়ই অনুপ্রাণিত করে। পাঠকরাও অনুপ্রাণিত হবেন বলে আশা রাখি।

এসময় উপস্থিত বক্তরা লেখকের সাফল্য কামনা করেন এবং তার পূর্বের বইয়ের ন্যায় এটির সাফল্য ধারাবাহিকতা ধরে রাখবে বলে মনে করেন তারা।

লেখক পরিচিতি - লেখকের জন্ম ২৮শে জুলাই নীলফামারিতে। এরপর বিভিন্ন জেলায় বেড়ে ওঠা। বাবার পৌত্তিক নিবাস সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার নান্দিনামধু গ্রাম। মায়ের পৌত্তিক নিবাস একই জেলার উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামে। তবে জীবনের বেশির ভাগ সময় কেটেছে ঢাকায়। সাধারনত ছোটোগল্প লেখেন, লিখতে ভালোবাসেন। তার অন্যান্য বই • শূন্যস্থান পূরণ ও অন্যান্য গল্প • শেকড় • আসমানি রঙের বাড়ি • মেঘের সাথে আড়ি

সংসদ অধিবেশন শুরু ২৭ আগস্ট, রাজধানীর যেসব সড়কে নিয়ন্ত্রিত থ…
  • ২৫ আগস্ট ২০২৬
জমির বিরোধে বিদ্যালয়ের মাঠে কাঁটাতারের বেড়া, বিপাকে শিক্ষার…
  • ২৫ আগস্ট ২০২৬
রাতারাতি স্বাস্থ্যবান হওয়ার ভাইরাল ‘ম্যাক্সিং’ ট্রেন্ড কি আ…
  • ২৫ আগস্ট ২০২৬
বেরোবিতে প্রজ্ঞাপনের এক  মাস পরও যোগ দিতে পারেননি নতুন ট্রে…
  • ২৫ আগস্ট ২০২৬
বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্র…
  • ২৫ আগস্ট ২০২৬
‘বাংলাদেশ আগে বোলিং করলে অস্ট্রেলিয়া ৬০ রানে অলআউট হতে পারত’
  • ২৫ আগস্ট ২০২৬