এবারের বইমেলা আমাদের চেতনার অংশ: হাবীবুল্লাহ সিরাজী

৩০ জানুয়ারি ২০২০, ১২:২০ PM

© টিডিসি ফটো

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, এবারের বইমেলা হবে আমাদের চেতনা এবং স্বপ্নের অংশ। সেই চেতনা এবং স্বপ্নকে প্রতিভাত করার জন্য এবারের বইমেলা আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করব।

আজ বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) অমর একুশে গ্রন্থমেলা-২০২০ নিয়ে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

হাবীবুল্লাহ সিরাজী বলেন, এবারের বইমেলা আমাদের চেতনার অংশ। সেই চেতনা এবং স্বপ্নকে প্রতিভাত করার জন্য আমরা জাতির পিতাকে এই বইমেলা উৎসর্গ করলাম। আনুষ্ঠানিকতার পাশাপাশি সৃজনশীলতার সমন্বয়ে মেলাটি চলবে। প্রতিদিন যে আলোচনা অনুষ্ঠান হবে সেটা বঙ্গবন্ধুকে ঘিরে। এবারের বইমেলায় 'আমার দেখা নয়া চীন' উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আমরা নানা মাপে, নানা মাত্রে বঙ্গবন্ধুকে ধরার চেষ্টা করব। আমরা বঙ্গবন্ধুকে ভাবলে ভাবি ৫২ এর ভাষা আন্দোলন থেকে ৭১ এর মুক্তিযুদ্ধ পর্যন্ত৷ কিন্তু উনি কত বড় মাপের লেখক ছিলেন তা কেউ বলেনা। সেটি বাংলা একাডেমি করবে। আমরা নির্ভরশীল বই আপনাদের উপহার দিব। আগামী বাংলাদেশ গড়ার জন্য এই বই পড়া অত্যন্ত জরুরী।

বাংলা একাডেমির সদস্য সচিব জালাল উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর নামে এবারের বইমেলা উৎসর্গ করছি। এ ক্ষেত্রে বিশাল ব্যাপার হলো আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাচ্ছি। এবারের বইমেলা বঙ্গবন্ধুকে কেন্দ্র করে যেভাবে বিন্যস্ত করা হয়েছে ইতিহাসে তা আগে কখনো করা হয়নি।

তিনি আরো বলেন, ১৩ই জানুয়ারীতে তারিখে লটারির ব্যবস্থার কাজ শেষ করেছি। গতকাল ২৯ তারিখে স্টল নির্মানের কাজ শেষ। ১ তারিখ পর্যন্ত সকাল ১১ টা থেকে ৫ টা পর‍্যন্ত বই নিয়ে প্রবেশ করা যাবে। কালও করা যাবে। ২ তারিখ প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর উন্মুক্ত করা হবে। এছাড়াও এবারের মেলায় 'বঙ্গবন্ধু পাঠাগার স্থাপন' করা হবে। যেখানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা অসংখ্য বই পাওয়া যাবে।

সোহরাওয়ার্দী উদ্যানকে ৪ ভআগে ভাগ করা হবে বলে জানান তিনি। যথা, শিখর, সংগ্রাম, মুক্তি ও অর্জন।

মেলায় প্রবেশ ও বাহিরের জন্য দুইটি গেইট থাকবে। এক্সিট গেইট থাকবে একটি। নামাজ পড়ার জন্য ও টয়লেট ব্যবস্থাপনা থাকবে উন্নত। অন্যদিকে ব্রেস্ট ফিডিং,হুইল চেয়ারের ব্যবস্থা থাকবে। দুইটি ফুড কোর্ট থাকবে উদ্যানের পশ্চিম এবং পূর্ব কোণে। খাবারের মান এবং দাম ক্রেতার অনুকূলে থাকবে। এসব মান রক্ষা না করলে বাতিল করা হবে।

তিনি আরো জানান, করোনা ভাইরাসের ব্যাপারে স্বাস্থ বিভাগ সচেতন থাকবেন।

এবারের বইমেলার পৃষ্ঠপোষকতা করছেন বিকাশ ও ক্রসওয়াক।

 

 

 

‘আজ আমার বিয়ে, যার সবচেয়ে বেশি আনন্দ করার কথা ছিল, সে কবরে …
  • ০৮ মে ২০২৬
ভিসির পদত্যাগ চেয়ে সংবাদ সম্মেলন ডাকাদের ‘ছাত্রলীগ আখ্যা’, …
  • ০৮ মে ২০২৬
নিখোঁজ তা’মীরুল মিল্লাত ছাত্রী, পুলিশের গড়িমাসিতে আড়াই মাসে…
  • ০৮ মে ২০২৬
ছাত্রদলের কমিটিতে পদ পেলেন কার্জন হলের সিকিউরিটি গার্ড
  • ০৮ মে ২০২৬
বিশ্ব থ্যালাসেমিয়া দিবস: অন্যের রক্তে বেঁচে থাকা হাজারো শিশ…
  • ০৮ মে ২০২৬
হাম ও উপসর্গ নিয়ে মারা গেল ৭ শিশু
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9