কলকাতার বইমেলা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হবে

১৬ জানুয়ারি ২০২০, ১২:৩৫ PM

© সংগৃহীত

‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ’ পালন উপলক্ষে ২০২১ সালে কলকাতার আন্তর্জাতিক বইমেলা বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হবে। এমনটাই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কলকাতা আন্তর্জাতিক বইমেলার সাধারণ সম্পাদক ও গ্লিড প্রকাশনা সংস্থার কর্ণধার সুধাংশ শেখর দে।

তিনি বলেন, কলকাতার এবারের বইমেলা ভারত ও রাশিয়ার সাহিত্য সংস্কৃতি আদান প্রদানের আঙিনা হয়ে উঠলেও বাংলাদেশকেও বেশ গুরুত্ব দেয়া হবে। এছাড়া চলতি বছরে কলকাতার আন্তর্জাতিক বইমেলা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এ বছরের বইমেলার ফোকাল থিম হবে ‘কান্ট্রি রাশিয়া’। ইতোমধ্যে থিম কান্ট্রির লোগো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ।

২৯ জানুয়ারি (বুধবার) সল্টলেকের সেন্ট্রাল পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কলকাতা আন্তর্জাতিক বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সুধাংশ শেখর দে জানান, কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রতিবেশী দেশ হিসেবেই শুধু নয়, বাংলাদেশের প্রকাশনা শিল্প, মানসম্মত লেখক, প্রকাশক, কারুকলা ও সংস্কৃতিসমৃদ্ধ প্রতিক্ষেত্রেই বাঙালি মনস্কতার ঐতিহ্য বহন করে। এ কারণেই বইমেলার একদিন বাংলাদেশের জন্য বিশেষভাবে বরাদ্দ থাকবে।

কলকাতাস্থ উপহাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্য) মো. সামছুল আরিফ জানিয়েছেন, এ বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলার বাংলাদেশের প্যাভিলিয়নটি শান্তিনিকেতনে অবস্থিত ‘বাংলাদেশ ভবনের’ আদলে নির্মিত হবে এবং সামনে থাকবে বঙ্গবন্ধুর ম্যুরাল।এছাড়া বাংলাদেশ প্যাভিলিয়নে ৪৫টিরও বেশি বুকস্টল থাকবে।

এ বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী পালনের জন্যও একটি অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা থাকবে কলকাতার মেলায়। মেলায় স্বাগতিক ভারত ছাড়াও ১১টি দেশ অংশ নেবে। কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে এবং চলবে ৯ ফেব্রুয়ারি (রোববার) পর্যন্ত।

চাইলেই কি দ্বিতীয় বিবাহ করতে পারবে—কি বলছে ইসলাম
  • ০৮ মে ২০২৬
‘বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ড’
  • ০৮ মে ২০২৬
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন শেষ …
  • ০৮ মে ২০২৬
৫ যমজ সন্তানের জন্ম দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় দম্পতি
  • ০৮ মে ২০২৬
শনিবার টানা ৮ ঘন্টা  বিদ্যুৎ থাকবে না এক জেলায়
  • ০৮ মে ২০২৬
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ নেবে ডিভিশনাল সেলস ম্যানেজার, আ…
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9