অমর একুশে বইমেলা শুরুর সময় ফের পেছাল

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ PM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ PM
অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা © ফাইল ছবি

অমর একুশে বইমেলা শুরুর সময় পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে এই মেলা শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমিতে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মও উপস্থিত ছিলেন।

জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের কারণে পহেলা ফেব্রুয়ারি এবার বইমেলা শুরু হয়নি। তবে অন্তর্বর্তী সরকার ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা জানিয়েছিল। এদিকে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন ফের পেছানোর সিদ্ধান্ত নিল।

 বাংলা একাডেমিতে সভা শেষে নতুন সংস্কৃতিমন্ত্রী বলেন, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া মওকুফ করা হবে। সরকারের এমন সিদ্ধান্তকে প্রকাশকরা ইতিবাচক হিসেবে দেখছেন। 

বইমেলায় সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সম্মিলিত উদ্যোগেই এবারের মেলাকে সফল করে তুলতে হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলার উদ্বোধন করবেন। পরদিন ২৬ ফেব্রুয়ারি প্রদান করা হবে দেশের অন্যতম রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক।

সভা সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার মধ্যে আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো আবেদন জমা দিতে পারবে। একই দিন সন্ধ্যা ৬টায় লটারির মাধ্যমে স্টল বরাদ্দ সম্পন্ন করা হবে।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির পক্ষ থেকে বলা হয়, দীর্ঘকাল ধরে একুশে উদ্‌যাপনের অংশ হিসেবে বাংলা একাডেমি প্রকাশক ও অন্যান্য অংশীজনের সমন্বয়ে ভাষা শহীদদের স্মরণে মাসব্যাপী অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা আয়োজন করে আসছে। মাসব্যাপী এই বইমেলা ও অনুষ্ঠানমালা এখন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অপরিহার্য অংশ। কিন্তু অনিবার্য বাস্তবতার কারণে অন্যান্য বছরের মতো এ বছর বইমেলা পহেলা ফেব্রুয়ারিতে শুরু করা সম্ভব হয়নি। বইমেলা শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি থেকে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬