বইমেলায় মাহ্জুবা দীপা’র ‘জলের আয়নায় কার ছায়া’

১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২৩ PM
বইয়ের কাভার

বইয়ের কাভার © টিডিসি ফটো

বইমেলায় এবার ‘সাহিত্যেদেশ’ প্রকাশনী থেকে বের হয়েছে অস্ট্রেলিয়া প্রবাসী কবি মাহ্জুবা দীপার কাব্যগ্রন্থ ‘জলের আয়নায় কার ছায়া’। বইটিতে কবির প্রতিটি কবিতাতেই মা, মাটি এবং প্রেম জড়িত।

জলই জীবনের প্রতিবিম্ব। আর আয়না মন। এই আয়নায় কত মুখ ভাসে।কেউ কাছের, কেউ দূরের। কেউ চেনা কেউ অচেনা। হুট করে দীঘিজলে ভেসে ওঠা ‘ছায়া’ সূর্যের আলোয় টলমল করে। এপার থেকে হাসলে ‘ছায়া’ টাও ওপারে হাসে, কথা বলে। দীঘির জলে কথা বলতে থাকা সেই ছায়া চাইলেই আঁজলা ভর্তি করে ঘরে তুলে আনা যায় না! নিভৃতে টুপ করে কোনো শুকনো পাতা দীঘির জলে পড়তেই ছায়াটা মৃদু তরঙ্গে ভেসে যায়, কখনো বা হারিয়েও যায়।

‘যদিও বা সে ছায়া ভেসে উঠে তা ছুঁয়ে দেয়া হয় না। সে ছায়া পাওয়া না পাওয়ার দ্বন্দে তখন আমরা ঘোরের মধ্যে থাকি। ঘোরের মধ্যে ভাবতে থাকি ‘জলের আয়নায় কার ছায়া’! এভাবেই সৃষ্টি হয়েছে কবির প্রতিটি কাব্য। বইটি সাহিত্যেদেশ প্রকাশনীর ৫৩৪ নং স্টলে পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, কবি মাহ্জুবা দীপার জন্ম ১৯৯০ সালে ঢাকা জেলার কেরানীগঞ্জ এ। জন্ম ও বেড়ে উঠা দুটোই গ্রামে। সাহিত্যের প্রতি অনুরাগের কারণে পড়াশুনায় বেছে নেন সাহিত্যকেই। ছিলেন লালমাটিয়া মহিলা কলেজের ইংরেজি সাহিত্য বিভাগের ছাত্রী। শিক্ষা জীবনের মাঝামাঝিতে পাড়ি জমান সুদূর অস্ট্রেলিয়ায়। কর্মরত আছেন একটা বেসরকারি প্রতিষ্ঠানে। কর্মজীবনের পাশাপাশি অবসর সময় কাটে ছবি এঁকে। লিখালিখি করে। সংসার জীবন কর্মজীবনের পাশাপাশি যে বিষয়টি তাড়িয়ে বেড়ায় সেটি হলো আত্মিক জীবন। সেই আত্মিক তাড়না থেকে মুক্তির জন্যই কবিতা লিখার চর্চা বলে জানান কবি মাহ্জুবা দিপা।

হাম উপসর্গে ৫ ও ডেঙ্গুতে তিনজনের মৃত্যু
  • ২৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা হাতকাটা কাশেম ৫…
  • ২৫ আগস্ট ২০২৬
বাকৃবির উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির নতুন কো-অর্ডিনেটর অধ্যাপ…
  • ২৫ আগস্ট ২০২৬
শেখ হাসিনাসহ যে ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া…
  • ২৫ আগস্ট ২০২৬
হত্যা মামলায় যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী গ্রেপ্ত…
  • ২৫ আগস্ট ২০২৬
ভলকানাইজিং ট্যাংক বিস্ফোরণে আহত ২
  • ২৫ আগস্ট ২০২৬