হিরো আলমের বই ‘দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেবো’

০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২০ PM
হিরো আলমকে নিয়ে বই

হিরো আলমকে নিয়ে বই

এবার বই প্রকাশ হতে যাচ্ছে আশরাফুল আলম ওরফে হিরো আলমকে নিয়ে। জীবনী বিষয়ক গ্রন্থটির নাম ‘দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেবো।’ আগামী ১১ তারিখ থেকে হিরো আলম নিজেই বইমেলায় বসে ভক্তদের অটোগ্রাফ দেবেন বলে জানিয়েছেন।

বই লেখার বিষয়ে হিরো আলম গণমাধ্যমকে বলেছেন, না জেনেই অনেকেই আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা হয়। তার প্রশ্ন- পর্দার ওপারে হিরো আলমকে কয়জন চেনেন? তিনি আরো বলেন, আমার জীবন কতটুকু কষ্টের মধ্যে পার হয়েছে এবং কতটুকু পরিশ্রমের মাধ্যমে আমি হিরো আলম হয়েছি; সেটা কেবল আমি জানি। তবে বইটি পড়লে আপনারাও সেটা জানতে পারবেন। এতটুকু পারি, বইটি পড়ার পর আপনারা আমাকে নিয়ে আর হাসি-ঠাট্টার পরিবর্তে উৎসাহ দেবেন।

জানা যায়, সৌরভ আলম সাবিদের সম্পাদনায় বইটি বাজারে এনেছে তরফদার প্রকাশনী। এটি অমর একুশে গ্রন্থমেলার ১৯৬ নম্বর স্টলে পাওয়া যাবে। বইটিতে হিরো আলমের জীবনের উত্থান-পতনের নানা দিক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

সারাদেশের ২৩১৮ কলেজের অধ্যক্ষ নিয়ে সম্মিলন করবে জাতীয় বিশ্ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিএমইউতে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু
  • ১৫ অক্টোবর ২০২৬
সোয়া লাখ টাকায় গরু কিনলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ…
  • ১৫ অক্টোবর ২০২৬
মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃ…
  • ১৫ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের অনুরোধে বদলাল ম্যাচের সূচি
  • ১৫ অক্টোবর ২০২৬
ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা জাতীয় বিপ্লবী পরিষদের
  • ১৫ অক্টোবর ২০২৬