বইমেলায় স্যানিটারি ন্যাপকিন ইস্যুতে ফারুকীর স্ট্যাটাস

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৯ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM
বইমেলায় স্যানিটারি ন্যাপকিনের স্টল (বামে)  ও মোস্তফা সরয়ার ফারুকী (ডানে)

বইমেলায় স্যানিটারি ন্যাপকিনের স্টল (বামে) ও মোস্তফা সরয়ার ফারুকী (ডানে) © টিডিসি ফটো

অমর একুশে বইমেলায় স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শন ও বিক্রি বন্ধ করে দেওয়ায় দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। এবার সে আলোচনায় যোগ দিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে ফারুকী লেখেন, স্যানিটারি ন্যাপকিন খুবই স্বাভাবিক একটা জিনিস। সরকার এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যেখানে উইমেন হেলথ হাইজিন নিয়ে সারাদেশে সচেতনতা তৈরি করেছে এবং করছে সেখানে যে কোনো কারণেই হোক বই মেলায় এটাকে নিয়ে এ আলোচনাটা যে হতে হলো এটা আমাদের জন্য বেদনার।

তিনি লেখেন, এ বিষয়ে যেসব ভাই-বোনেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন, তাদের সবার বক্তব্যের সঙ্গে আমরাও একমত। আপনাদের বিস্ময় এবং ক্ষোভ আমাদেরও।

সংস্কৃতি উপদেষ্টা আরও লেখেন, যাই হোক বাংলা একাডেমি একটু আগেই বিবৃতির মাধ্যমে জানিয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে মেলা প্রাঙ্গণে মেয়েদের ওয়াশরুমের পাশে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহের ব্যবস্থা থাকবে। এছাড়া, অন্যান্য ব্যাপারেও তারা তাদের ব্যাখ্যা জানিয়েছে। 

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬