বইমেলায় হামলা প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা ফারুকী

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
মোস্তফা সরয়ার ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী © সংগৃহীত

বিতর্কিত লেখক তসলিমা নাসরিনের বই প্রকাশ ও বিক্রি কেন্দ্র করে বইমেলায় আসা একদল দুর্বৃত্তের রোষানলে পড়েন শতাব্দী ভব নামের একজন লেখক। পরে দর্শনার্থীদের ক্ষোভ কমাতে পুলিশের সাহায্যে তাকে বইমেলা থেকে বের করে দেওয়া হয় এবং সব্যসাচী স্টল বন্ধ করে দেওয়া হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার ঘটে যাওয়া এ ঘটনা নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টায় দেওয়া পোস্টে ফারুকী লেখেন, ‘বাংলা একাডেমিতে যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সময় আমি ফ্লাইটে ছিলাম। নামার পর থেকে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং ঘটনার সব রকম ব্যাখ্যা এবং বিশ্লেষণ সংগ্রহ করেছি।’

তিনি বলেন, ‘একাডেমি ইতোমধ্যে একটা তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি তিন কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দেবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে। পাশাপাশি এ বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য— এ ধরনের ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না। আসুন আমরা সবাই সব রকম উসকানিমূলক আচরণ থেকে বিরত থাকি এবং সতর্ক থাকি কারও পাতা ফাঁদে পা দিয়ে জুলাইয়ের অর্জনকে যেন জটিলতায় না ফেলি।’

সেই শার্ট গায়ে চাপিয়েই সংবাদ সম্মেলনে এসে ব্যাখ্যা দিলেন পু…
  • ২৪ আগস্ট ২০২৬
জামায়াত আমির-সম্পাদকদের বৈঠকে যা যা হলো
  • ২৪ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সার সংকট আতঙ্কে কৃষকের লম্বা লাইন
  • ২৪ আগস্ট ২০২৬
রাজধানীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • ২৪ আগস্ট ২০২৬
ক্লাবিং, চাকরি, গবেষণা—সাকিবের অর্জনের ঝুলিতে এখন ১০ বিশ্বব…
  • ২৪ আগস্ট ২০২৬
আওয়ামী-যুবলীগের বিক্ষোভের পর ময়মনসিংহে ফাঁড়ির ইনচার্জসহ ২৭ …
  • ২৪ আগস্ট ২০২৬