বইমেলার স্টলে হট্টগোলের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
সব্যসাচী স্টল

সব্যসাচী স্টল © টিডিসি ফটো

নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বই রাখা ও বিক্রির অভিযোগে বই মেলায় স্টল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির সচিব ও বইমেলা টাস্কফোর্স কমিটির প্রধান সেলিম রেজা এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গতকালের ঘটনায় বাংলা একাডেমির পরিচালক মোহাম্মদ হারুন রশিদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, বইমেলায় ঘটনার নিন্দা জানিয়ে গতকাল বিবৃতি দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার পুলিশ ও বাংলা একাডেমি কর্তৃপক্ষকে এ ঘটনার তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে।

ট্যাগ: নতুন বই
৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬