বইমেলায় অসুস্থ হয়ে নারীর মৃত্যু

১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫১ PM
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজ © সংগৃহীত

অমর একুশে বইমেলায় অসুস্থ হয়ে নাজনীন আক্তার (৩৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত ওই নারীর চাচাতো ভাই তপন বলেন, আমার বোন সন্ধ্যার দিকে বইমেলায় আসেন। বাংলা একাডেমির সামনে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: রুয়েটের প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

তিনি জানান, রাজধানীর শ্যামপুরের আসিন গেট এলাকার সালাহউদ্দিন আহমেদ চৌধুরীর মেয়ে নাজনীন। তার স্বামীর নাম মোহাম্মদ ইশরাক হোসেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ট্যাগ: ঢামেক
রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬