‘চুম্বন’ নিয়ে অভিযোগ, কী আছে তসলিমার বইটিতে?

১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫১ PM

© টিডিসি সম্পাদিত

তসলিমা নাসরিন বই রাখা ও বিক্রির অভিযোগে বই মেলায় স্টল ভাঙচুরের পর বন্ধ করে দেওয়া হয়েছে বইমেলার ১২৮ নম্বর স্টল। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে এই ঘটনা ঘটে। লেখিকার ‘চুম্বন’ বই রাখার অভিযোগে স্টলটি ভাঙচুর হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জানা গেছে, স্টলটির নাম সব্যসাচী। এটি বই মেলার ১২৮ নম্বর স্টল। সর্বশেষ তথ্যমতে, প্রশাসনের পক্ষ থেকে স্টলটি বন্ধ রাখা হয়েছে। বিক্ষুদ্ধ জনতার পাশাপাশি পুলিশকেও সেখানে অবস্থান করতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সব্যসাচী প্রকাশনীর স্টলে কেন তসলিমার বই রাখা হয়েছে একদল যুবক গিয়ে তার কারণ জানতে চায়। এ সময় মালিক তাদের কোনো কথা না বলে উল্টো ‘জয় বাংলা মুক্তিপাক, মৌলবাদ নিপাত যাক’ স্লোগান দেন। সেই সাথে কয়েকজনকে মারধরও করা হয়। পরে এ খবর ছড়িয়ে পড়লে অন্য যুবকরা সেই স্টলে গিয়ে হামলা চালায়। 

এদিকে বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বইটির প্রকাশক সানজানা। তিনি লেখেন, ‘স্টল থেকে বই সরিয়ে ফেলেছি। বইগুলো নিয়ে আসার সময় কাঁদছিলাম। কেনো কান্না পাচ্ছিলো জানি না। রাগে, দুঃখে, কষ্টে কান্না আসছিলো মনে হয়। তসলিমা দি জানো তো, এই দেশ আসলে আমাদের না। আমাদের দেশ এমন হতে পারে না, আমাদের দেশটা কখনোই কি সুন্দর হবে না? যাই হোক, আমি মেলায় থাকবো। স্টলেই থাকবো। যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে সবার সাথে‘। পরে আরেকটি স্ট্যাটাসে স্টল ভাঙচুরের খবর জানান তিনি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম জানিয়েছেন, স্টলে শতাব্দী ভবক নামের এক ব্যক্তির সঙ্গে ঝামেলা হয়েছে। তাকে থানায় নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, ওই ব্যক্তি যে অপরাধ করেছেন, তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে মামলা দায়ের করা হবে। পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তদন্তের পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

কী আছে তসলিমা বইটিতে? এক সাক্ষাৎকারে সব্যসাচীর প্রকাশক ও অভিনেত্রী সনজানা মেহেরানা বলেন, যাঁরা তসলিমার ‘চুম্বন’ বইটির বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন, তাঁরা হয়তো জানেনই না ওটি আসলে একটি ছোটগল্পের সংকলন। কোনও উস্কানিমূলক লেখা নয়। সনজানার উপর চাপ রয়েছে তসলিমার লেখা বই সরিয়ে ফেলার। তাঁর দাবি, যাঁরা তসলিমার ‘চুম্বন’ বইটির বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন, তাঁরা হয়তো জানেনই না ওটি আসলে একটি ছোটগল্পের সংকলন। কোনও উস্কানিমূলক লেখা নয়। 

তার অভিযোগ— প্রতি বছরই তসলিমা নাসরিনের বই প্রকাশ করেন তিনি। বাংলাদেশ বইমেলায় ফি-বছর সেই বই বিক্রিও হয়। সে দেশে তসলিমার উপর নিষেধাজ্ঞা থাকায় অল্পবিস্তর হুমকিও পেতে হয়। কিন্তু কোনও দিনই তা মারাত্মক আকার ধারণ করেনি। তাই ডাকাবুকো অভিনেত্রী মাথা ঘামাননি কখনও। তিনি জানিয়েছেন, এ বছরও তিনি প্রকাশ করেছেন তসলিমার ‘চুম্বন’ বইটি। তার পর থেকেই একের পর এক হুমকিবার্তা আসছে তাঁর কাছে।

সারাদেশে স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট স্থাপনে কড়া নির্দেশ মন…
  • ০৮ মে ২০২৬
ডাকসুর বিক্ষোভের পর সিন্ডিকেটে শনিবারের বাস চালুর সিদ্ধান্ত
  • ০৮ মে ২০২৬
জুয়ার টাকা জোগাড় করতে বিশ্ববিদ্যালয় ভিসির হোয়াটসঅ্যাপ অ্যাক…
  • ০৮ মে ২০২৬
অ্যাপ বানিয়ে কল ডিটেইলস-ব্যাংক অ্যাকাউন্ট-মামলাসহ সংবেদনশীল…
  • ০৮ মে ২০২৬
চবি শাখার কমিটি দেবে নিষিদ্ধ ছাত্রলীগ, আবেদন চেয়ে বিজ্ঞপ্তি!
  • ০৮ মে ২০২৬
ঈদ-উল আজহার ছুটি নিয়ে যে সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা
  • ০৭ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9