একুশে বইমেলায় আসছে মুজাহিদ উদ্দীনের দুই বই

২২ জানুয়ারি ২০২৫, ০৬:২১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১০ PM

© টিডিসি সম্পাদিত

অমর একুশে বইমেলা ২০২৫-এ আসছে নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজির শিক্ষক ও জনপ্রিয় লেখক এম এম মুজাহিদ উদ্দীনের ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ ও ‘লেসন ফ্রম বুকস’। ছাত্রজীবন থেকে ক্যারিয়ার প্রস্তুতির যাবতীয় গাইডলাইন নিয়ে লেখা ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’। বইটি প্রকাশ করছে অন্বেষা প্রকাশন। অন্যটি বিশ্বের সাড়া জাগানো বইগুলোর লাইফ লেসন নিয়ে লেখা ‘লেসন ফ্রম বুকস’। বইটি প্রকাশ করছে বাংলার প্রকাশন। 

ক্যাম্পাস টু ক্যারিয়ার বই সম্পর্কে লেখক বলেন, ‘জীবনে বড় হওয়ার জন্য একজন মেন্টরের দরকার হয়। যার পরামর্শ দেওয়ার মতো কেউ নেই; বইটি তার জন্য মেন্টরের ভূমিকা পালন করবে। তিনি আকাশ ছোঁয়ার দুরন্ত স্বপ্ন দেখবেন।’

লেসন ফ্রম বুকস বই সম্পর্কে তিনি বলেন, ‘বিশ্বের সাড়া জাগানো বইগুলোর লাইফ লেসন নিয়ে মূলত বইটি লেখা হয়েছে। যে জীবনের পাঠ সুন্দর অভ্যাস, টাকা অর্জন-বিনিয়োগ, খ্যাতি, সম্মান ও সফল জীবন গঠনের সহায়ক হবে। ব্যস্ত জীবনে অনেকেরই এতো বইপড়ার সুযোগ হয় না। তারা সহজেই বইটি থেকে লাইফ লেসন শিখে জীবনে সফল হতে পারবেন।’

‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ বইটির মূল্য ৪০০ টাকা এবং ‘লেসন ফ্রম বুকস’ বইটির মূল্য ২৭০ টাকা রাখা হয়েছে। রকমারিতে বই দুটির প্রি-অর্ডার শুরু হয়েছে। এছাড়া বইমেলায় সংশ্লিষ্ট প্রকাশনীর স্টলে পাওয়া যাবে।

প্রসঙ্গত, ‘ভাইভা বোর্ডের মুখোমুখি’ বইটি লিখে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন মুজাহিদ উদ্দীন। তিনি নিয়মিত তরুণদের ক্যারিয়ার বিষয়ক পরামর্শ ও অনুপ্রেরণামূলক ফিচার লেখেন। 

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬