হঠাৎ স্থগিত হল বইমেলার প্রস্তুতি

১৪ জানুয়ারি ২০২৫, ০৭:৪৫ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩২ PM
থমকে আছে বইমেলার প্রস্তুুতি

থমকে আছে বইমেলার প্রস্তুুতি © সংগৃহীত

প্রতি বছরের মতো ফেব্রুয়ারি মাসে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়ার কথা অমর একুশে বইমেলা। সে অনুযায়ী চলছিল প্রস্তুতি। কিন্তু হঠাৎ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ‘যুব কনভেনশন’ এর জন্য তা চার দিন বন্ধ থাকার উপক্রম হয়েছে। সেজন্য আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল থেকে স্টল ও প্যাভিলিয়ন নির্মাণ কাজ বন্ধ আছে। 

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে উদ্যানের যে অংশে বইমেলার নির্মাণ কাজ চলছিল সেখানে এসে শ্রমিকদের কাজ বন্ধ রাখতে বলেন সংগঠনটির পরিচয় দেওয়া একদল ব্যক্তি। তারা সম্মেলনের জন্য উদ্যান ব্যবহারের অনুমোদন নেওয়ার কথা বলেন। এরপরই কাজ বন্ধ করে দেন শ্রমিকরা। 

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অংশে ‘যুব কনভেনশন’ আয়োজনের অনুমতি দেয় গণপূর্ত অধিদপ্তর।

বাংলা একাডেমির পক্ষ থেকে বইমেলা পরিচালনা কমিটিকে বিষয়টি জানানো হয়েছে। গণপূর্ত অধিদপ্তরকেও জানানো হয়েছে বিষয়টি। বাংলা একাডেমি জানিয়েছে, প্রস্তুতির মাঝে বিরতি দিলে বইমেলার প্রস্তুতিতে ঝামেলা হবে। নির্ধারিত সময়ে মেলা শুরু করা কঠিন হয়ে যাবে।

অমর একুশে বইমেলা-২০২৫ পরিচালনা কমিটির সদস্যসচিব সরকার আমিন জানান, ‘উদ্ভূত সমস্যা নিরসনে গণপূর্ত অধিদপ্তরের সঙ্গে আমাদের আলোচনা চলছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গেও আমরা আলোচনা করব। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

তিনি আরও বলেন, ‘এখন তো প্রতিটা ঘণ্টাই আমাদের কাছে একেকটা দিনের মত। বইমেলার তো আর বেশিদিন নেই। যথাসময়ে প্রস্তুতি শেষ না হলে তো ১ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করা যাবে না।’

তবে এ কয়দিন কাজ বন্ধ থাকলে খুব একটা সমস্যা হবে বলে মনে করেন না  ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির। 

তিনি বলেন,  ‘১৭ তারিখ সম্মেলন হয়ে গেলে, এর পর থেকে কাজ করার জন্য তো আরও সময় থাকবেই।’ 

স্ত্রী-তিন সন্তানসহ পরিবারের ৯ জনকে হারিয়ে বাকরুদ্ধ জনি
  • ১৩ মার্চ ২০২৬
রাষ্ট্রপতি চপ্পুকে গ্রেপ্তারের দাবি নাহিদের
  • ১৩ মার্চ ২০২৬
ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে পদত্যাগ করলেন একমাত্র মুসলিম না…
  • ১৩ মার্চ ২০২৬
ইউএনওর রুম থেকে নিয়োগ পরীক্ষার সব কাগজপত্র ‘ছিনিয়ে নিয়ে গেল…
  • ১৩ মার্চ ২০২৬
নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার
  • ১৩ মার্চ ২০২৬
মহিলা জামায়াতের ইফতার আয়োজনে বাধা, তর্কাতর্কি থেকে হামলায় ব…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081