নিউ ইয়র্কে বসছে গ্রন্থমেলার ৩৩তম আসর, থাকছে ১০ হাজার বই

১৮ মে ২০২৪, ১০:৪৯ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৫ PM
নিউ ইয়র্কে বসছে গ্রন্থমেলার ৩৩তম আসর

নিউ ইয়র্কে বসছে গ্রন্থমেলার ৩৩তম আসর © ফাইল ফটো

আগামী ২৪ মে বসছে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ৩৩তম আসর। চার দিনব্যাপী এই বইমেলা চলবে ২৭ মে পর্যন্ত। দেশের বাইরে বাংলা ভাষাভাষীদের এই বইমেলা শুধু বাংলা নয়, অন্য কোন ভাষার ক্ষেত্রেও বড় এক আয়োজন হিসেবে বিবেচিত।

এ বইমেলায় বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডাসহ পৃথিবীর অনেক দেশের বাংলা ভাষাভাষী কবি-লেখক-সম্পাদকরা অংশগ্রহণ করবেন। বাংলাদেশ, ভারত ও উত্তর আমেরিকার স্বনামধন্য ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান তাদের প্রকাশনা নিয়ে মেলায় থাকবে। এই মেলায় ১০ হাজার নতুন বই থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

সম্প্রতি জ্যাকসন হাইটসে এক মতবিনিময় সভায় এ কথা জানিয়েছে আয়োজক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশন। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বইমেলার আহ্বায়ক লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌসের সঞ্চালনায় মতবিনিময় সভায় জানানো হয়, জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত এবারের বইমেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা।

এবারের বইমেলায় ভারতের পদ্মশ্রী পুরস্কার বিজয়ী সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ  অনেকে সঙ্গীত পরিবেশন করবেন। মেলায় বইয়ের প্রদর্শনী ছাড়াও রয়েছে আলোচনা, সেমিনার, বই পরিচিতি, চলচ্চিত্র প্রদর্শনী, তরুণদের অংশগ্রহণে বিশেষ পর্ব, বিতর্কসহ নানা আয়োজন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আয়োজক প্রতিষ্ঠান মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. নুরুন নবী, ও কো-চেয়ারপার্সন নিনি ওয়াহিদ। আয়োজকরা জানিয়েছেন, এবারই প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর যুক্ত হচ্ছে নিউইয়র্ক বইমেলায়। থাকছে মুক্তিযুদ্ধের ওপর বিশেষ কয়েকটি পর্ব।

তাছাড়া অংশগ্রহণকারী প্রকাশকদের মধ্য থেকে সেরা প্রকাশককে পুরস্কৃত করা হবে। দেয়া হবে সাহিত্যে অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা। বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডাসহ অন্য অনেক দেশ থেকেই অতিথিরা আসবেন নিউ ইয়র্ক বইমেলায়।

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
  • ২৩ এপ্রিল ২০২৬
ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায় তোলপাড়, তদন্ত শুরু করল কর্তৃপক্ষ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই স্বপ্নভঙ্গ একঝাঁক তারকার
  • ২৩ এপ্রিল ২০২৬
একটি নারী আসন হারানোর ঝুঁকিতে জামায়াত-এনসিপি জোট, আইন কী বল…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির বিশেষ মাইগ্রেশনের সুযোগ শেষ আজ
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা, সরকারকে যে আহবান জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬