চট্টগ্রামে বইমেলা শুরু ৯ ফেব্রুয়ারি

১৫ জানুয়ারি ২০২৪, ০৮:৫১ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
চট্টগ্রামে বইমেলা

চট্টগ্রামে বইমেলা © ফাইল ছবি

এবারও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে আগামী ৯ ফ্রেরুয়ারি অমর একুশে বইমেলা শুরু হবে। স্থান হতে পারে সিআরবি শিরীষতলা বা এমএ আজিজ স্টেডিয়ামের পুরাতন সার্কিট হাউসের সামনের চত্বরটি। ২৩ দিনব্যাপী এ বইমেলা শেষ হবে ২ মার্চ।

রোববার (১৪ জানুয়ারি) টাইগারপাসের চসিক সম্মেলন কক্ষে মেলার প্রস্তুতি সভায় মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এ ঘোষণা দেন।

তিনি বলেন, চট্টগ্রামের অমর একুশে বই মেলা আমাদের গুরুত্বপূর্ণ ঐতিহ্য। এই মেলার জন্য সুনির্দিষ্ট স্থান নির্বাচন করা জরুরি। আমি মনে করি সিআরবি শিরীষতলাতে স্থায়ীভাবে থাকবে। আমরা যদি বইমেলা এবার শিরীষতলায় করতে পারি তাহলে স্থায়ীভাবে প্রতি বছর বইমেলা ওখানে করার একটা সুযোগ তৈরি হবে।  

তিনি আরও বলেন, বইমেলার যে উপ-কমিটিগুলো গঠন করা হবে তারা আন্তরিকভাবে কাজ করলেই বইমেলা সফল হবে বলে আমি মনে করি। বইমেলা সফল করতে প্রয়োজন সমন্বিত প্রয়াস, কেউ ইগোতে ভুগলে বইমেলা সফল করা যাবে না। উৎসবমুখর বাঙালির প্রাণের উৎসব এই বইমেলা হয়ে ওঠে বাঙালির মিলনমেলায়।  

চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটি সভাপতি কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য দেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, বেগম আফরোজা কালাম, সমাজকল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আতাউল্লাহ চৌধুরী, চসিক সচিব খালেদ মাহমুদ প্রমুখ।

জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে ফিরেছেন মির্জা আব্বাস, শারীরিক অবস্থা নিয়ে যা বললেন সহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৫ অক্টোবর ২০২৬