অমর একুশে বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
মঙ্গলবার বাংলা একাডেমিতে বইমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

মঙ্গলবার বাংলা একাডেমিতে বইমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় © সংগৃহীত

এবার অমর একুশে বইমেলায় গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত প্রায় ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন মেলা আয়োজক কমিটির সদস্য সচিব মুজাহিদুল ইসলাম। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। এবারও বইমেলায় ২৫ শতাংশ ছাড়ে বই বিক্রি হয়েছে বলেও জানান তিনি।

মুজাহিদুল ইসলাম জানান, এবারের বইমেলায় ২৭ দিনে বাংলা একাডেমি এক কোটি ২৪ লাখ টাকার বই বিক্রি করেছে। আর পুরো বইমেলায় বিক্রি হয়েছে প্রায় ৪৭ কোটি টাকার বই। তবে, অনেক প্যাভিলিয়ন বিক্রির তথ্য না দেওয়ায় এবং অনেক প্যাভিলিয়নের তথ্য গ্রহণযোগ্য মনে হওয়ায় এটিকে প্রকৃত চিত্র বলা যাবে না মনে করেন তিনি।

তিনি জানান, বইমেলায় তথ্যকেন্দ্রের তথ্য অনুযায়ী এবছর বইমেলায় তিন হাজার সাত শত ৫০ টি নতুন বই প্রকাশিত হয়েছে। এর বাইরেও অনেক নতুন বই প্রকাশিত হয়েছে, যার তথ্য তথ্যকেন্দ্রে দেওয়া হয়নি। আর গতবছর বইমেলায় নতুন বই প্রকাশিত বইয়ের সংখ্যা ছিল তিন হাজার চার শত ১৬ টি হয়েছিলো।

আর্চওয়ে- এর হিসেব অনুযায়ী এবছর বইমেলায় গত ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৬৩ লাখ ৫৩ হাজার ৪৩৬ জন দর্শনার্থী এসেছেন বলে জানান মুজাহিদুল ইসলাম।

কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৫ …
  • ১৫ অক্টোবর ২০২৬
চাকা না থাকলেও ত্বকের যেসব পরিবর্তনে মিলতে পারে স্তন ক্যান্…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে যা বললেন …
  • ১৫ অক্টোবর ২০২৬
৫ পদে ৩৩ জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের কর অঞ্চল-৩
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬