একুশে বইমেলায় নিষিদ্ধ প্রীতির ‘জন্ম ও যোনির ইতিহাস’ বই

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৬ PM

© সংগৃহীত

বাংলা একাডেমির টাস্কফোর্সের নির্দেশে অমর একুশে বইমেলায় প্রবাসী লেখিকা জান্নাতুন নাঈম প্রীতির বই বিক্রি বন্ধ করেছে নালন্দা প্রকাশনী। বইমেলার নীতিমালা পরিপন্থী ব্যক্তিগত আক্রমণ ও বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্য থাকায় নালন্দা প্রকাশনীকে বইটি মেলায় প্রদর্শন ও বিক্রি না করার নির্দেশনা দেয় বাংলা একাডেমির টাস্কফোর্স। আজ মঙ্গলবার বিকেলে টাস্কফোর্স নালন্দা প্রকাশনীকে এ সিদ্ধান্ত জানায়।

নালন্দা প্রকাশনীর প্রকাশক রেদোয়ানুর রহমান জুয়েল বলেন, বিকেলে বাংলা একাডেমির টাস্কফোর্স এসে জান্নাতুন নাঈম প্রীতির 'জন্ম ও যোনির ইতিহাস' বইটি বইমেলার স্টলে প্রদর্শন ও বিক্রি করতে নিষেধ করে। পরে আমরা মেলার স্টলে বইটি প্রদর্শন ও বিক্রি বন্ধ করি। তবে বইমেলার বাইরে প্রকাশনীর স্টলে ও অনলাইনে বইটি পাওয়া যাবে।

বাংলা একাডেমির টাস্কফোর্সের সভাপতি অসীম কুমার দে বলেন, এ বইটিতে বইমেলার নীতিমালা পরিপন্থী নানা বিষয় উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ব্যক্তি আক্রমণ, বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্য। এ কারণে আমরা চলমান অমর একুশে বইমেলা থেকে বইটির প্রদর্শন ও বিক্রয় বন্ধের জন্য প্রকাশককে জানিয়েছি। প্রকাশক আমাদের সিদ্ধান্ত মেনে নিয়েছে।

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে ফিরেছেন মির্জা আব্বাস, শারীরিক অবস্থা নিয়ে যা বললেন সহ…
  • ১৫ অক্টোবর ২০২৬