‘দ্য রোহিঙ্গা: লংঅ্যা হিস্ট্রি অব জেনোসাইড’র মোড়ক উন্মোচন 

০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৪ PM
‘দ্য রোহিঙ্গা: আ লং হিস্ট্রি অব জেনোসাইড’র মোড়ক উন্মোচন 

‘দ্য রোহিঙ্গা: আ লং হিস্ট্রি অব জেনোসাইড’র মোড়ক উন্মোচন  © টিডিসি ফটো

ব্যারিস্টার সোলায়মান তুষারের লেখা গবেষণামূলক বই ‘দ্য রোহিঙ্গা: আ লং হিস্ট্রি অব জেনোসাইড’র মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণে এ মোড়ক উন্মোচন করা হয়েছে। 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ক গবেষক আলতাফ পারভেজ, এএফপির ব্যুরো চীফ শফিকুল আলম, মানবাধিকার কর্মী ও শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মুনীর, ব্যারিস্টার মোঃ কাউছার, এডভোকেট হাসানুজ্জামান বিপ্লব, কারুবাক প্রকাশনীর প্রকাশক গোলাম কিবরিয়া, কুতুপালং রিফিউজি ক্যাম্পের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইমরান, রোহিঙ্গা নেতা মোহাম্মদ তাহের প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, সেজন্য জাতিসংঘকে দায়িত্ব পালনের করতে হবে। মায়ানমার যাতে অবিলম্বে রোহিঙ্গাদের ফেরত নেয় সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তারা। 
বইটির ভূমিকা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান সমাজ বিশ্লেষক, সাহিত্য সমালোচক ও রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। আর বইটি প্রকাশ করেছে কারুবাক প্রকাশনী।

বইটি অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিন থেকেই কারুবাক প্রকাশনীর ২০২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এ ছাড়া রকমারিতে অনলাইনে অর্ডার করেও বইটি নিতে পারবেন পাঠকরা। 

বাংলাদেশ এইচপি দলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬