ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ নন-ফিকশন বইমেলা সমাপ্ত

২৮ ডিসেম্বর ২০২২, ০৯:১৬ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে অনুষ্ঠিত ৩-দিন ব্যাপী ৬ষ্ঠ নন-ফিকশন বইমেলা আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ অনুষ্ঠান সঞ্চালন করেন।

প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল শিক্ষার্থীদের বইয়ের প্রতি আকৃষ্ট করতে এই মেলা আয়োজন করায় আয়োজকদের আন্তরিক ধন্যবাদ দেন। তথ্য-উপাত্ত ভিত্তিক বিভিন্ন গ্রন্থ আত্মস্থ করে শিক্ষার্থীদের জ্ঞানের জগৎকে সমৃদ্ধ করতে এবং মনের মধ্যে নতুন নতুন স্বপ্ন সৃষ্টি করতে এই নন-ফিকশন বইমেলার অনেক গুরুত্ব রয়েছে। জ্ঞান আদান-প্রদানের মাঝে প্রাণচাঞ্চল্য রয়েছে উল্লেখ করে ভবিষ্যতে এই মেলা আরও বৃহৎ পরিসরে আয়োজন করার জন্য তিনি আয়োজকদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড এবং প্রথমা প্রকাশনাকে বর্ষসেরা নন-ফিকশন গ্রন্থ প্রকাশক হিসেবে পুরস্কার প্রদান করা হয়।

বাংলাদেশ এইচপি দলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬