সংসদ লাইব্রেরীকে ডিজিটালে রূপান্তর করা হচ্ছে

২৮ মে ২০১৯, ০৯:২৯ PM

© বাসস

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দ্রুততম সময়ের মধ্যেই বাংলাদেশ জাতীয় সংসদ লাইব্রেরিকে ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তর করা হবে। তিনি মঙ্গলবার সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি পরিদর্শনকালে এ কথা বলেন। তিনি লাইব্রেরির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, ডিজিটাল লাইব্রেরীতে রূপান্তর করতে ইতোমধ্যে সংসদ লাইব্রেরির স্থাপত্যশৈলী কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং নতুনভাবে লাইব্রেরীকে সজ্জিত করা হয়েছে, যা সংসদ সদস্যদের লাইব্রেরি ব্যবহারে আকৃষ্ট করবে। মতবিনিময়ে সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরীর প্রধান নির্বাহী ইলাইন ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন। এর আগে স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল লাইব্রেরিতে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানান ইলাইন। এ সময় ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে বিস্তারিত পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সিয়ং হক।

স্পিকার বলেন, সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি থেকে অনেক কিছু শেখার আছে। ডিজিটাল লাইব্রেরি হিসেবে সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি অনুকরণযোগ্য।

এসময় এ, এফ, এম রুহুল হক এমপি, মো. ইসরাফিল আলম এমপি, মীর মোশতাক আহমেদ রবি এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, আয়েশা ফেরদাউস এমপি, ওয়াসিকা আয়েশা খান এমপি, অ্যারোমা দত্ত এমপি, নাহীদ ইজহার খান এমপিসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ লাইব্রেরি পরিদর্শন এবং মতবিনিময় করেন।

বৈঠকে যেসব বিষয়ে একমত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা
  • ১৯ নভেম্বর ২০২৬
আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৯ নভেম্বর ২০২৬
বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
  • ১৯ নভেম্বর ২০২৬
অনিয়ম ও ম্যাচ পাতানো রোধে কঠোর হচ্ছে বিসিবি
  • ১৯ নভেম্বর ২০২৬
ঘূর্ণিঝড় ‘আকভান’ আঘাত হানতে পারে কাল, সমুদ্রবন্দরগুলোতে ৩ ন…
  • ১৯ নভেম্বর ২০২৬
টিভিতে আজ কী কী খেলা দেখবেন
  • ১৯ নভেম্বর ২০২৬