অক্সফোর্ড অভিধানের সবচেয়ে ব্যবহৃত ভারতীয় নতুন শব্দ ‘চাড্ডি’!

২২ মার্চ ২০১৯, ০২:৫৯ PM

© ইন্টারনেট

অক্সফোর্ড ইংরেজি অভিধানে সর্বশেষ সংযুক্ত হওয়া ভারতীয় শব্দ নিয়ে হৈ-চৈ পড়ে গেছে দেশটিতে। জেনে হাসি পেতে পারে, তবে সেই হাসির কারণও সময়োপযোগী। শব্দটি কি জানেন?

আঞ্চলিক শব্দভাণ্ডার বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসাবে অক্সফোর্ড ইংলিশ অভিধানে নতুন যুক্ত হওয়া ৬৫০ টি শব্দের মধ্যে একটি শব্দ হল ‘চাড্ডি'। চাড্ডি (Chuddi) শব্দটি ভারতে অন্তত গত চার-পাঁচ বছর ধরে ব্যাপক জনপ্রিয়। খবর: এনডিটিভি।

যদিও আন্ডারপ্যান্টের ভারতীয় শব্দ (Indian word for underpants – chuddies) চাড্ডির ব্যবহার দেশে নতুন নয়, তবে শব্দটি রাজনৈতিক কারণে নতুন দিশা পেয়েছে। তবে অভিধানে রাজনীতির রঙ নেই। অক্সফোর্ড ইংরাজি অভিধানে চাড্ডির অর্থ- ‘শর্ট ট্রাউজার্স, শর্টস। এখন সাধারণত: আন্ডারওয়্যার; আন্ডারপ্যান্টস।’ 

একটি ব্লগ পোস্টে, অক্সফোর্ড জানিয়েছে এই শব্দটি কীভাবে এত জনপ্রিয় হল! অক্সফোর্ড লিখেছে, ‘১৯৯০-এর দশকের বিবিসি কমেডি স্কেচ শো গডেস গ্রেশিয়াস মি’তে ভাংড়া মাফিন নামে পরিচিত দুই চরিত্রের মুখে লেখক সঞ্জীব ভাস্কর একটি ডায়লগ ব্যবহার করেন, কিস মাই চাড্ডিস’। এটিই শব্দটিকে জনপ্রিয় করেছিল সেই সময়।’

অভিধানে চাড্ডি (chuddi) শব্দের সংযুক্তিকরণে বেশ উৎসাহী ও উত্তেজিত ভারতের সাধারণ মানুষও। তাঁদের প্রতিক্রিয়াও বেশ রসাত্মক। একজন ইংরেজিতে লিখেছেন, ‘Its official guys! “Chuddies” are among 650 new entries recognised as English words by Oxford Dictionary in a latest update released today. Ab zor se bolne mein kya sharmana? #ChaddiEntersOxford’

অক্সফোর্ড ইংরাজি অভিধানে (Oxford English Dictionary) যুক্ত হওয়া অন্যান্য শব্দগুলির মধ্যে রয়েছে ‘জিবনস’ পেঁয়াজকলির ওয়েলশ ইংরেজি শব্দ, ‘সিটিউটারি’ স্কটিশ বাইরে বসানোর জায়গার প্রতিশব্দ এবং আফ্রিকান শব্দ ডফ, যার অর্থ মূর্খ অজ্ঞাত বা নির্বোধ।

গার্ডিয়ান জানিয়েছে, এই শব্দগুলিকে অক্সফোর্ডের ‘ওয়ার্ডস হোয়্যার আর ইউ’ আবেদনের অংশ হিসাবেই যুক্ত করা হয়েছে। গত বছর চালু হয়েছিল এই বিশেষ প্রকল্প, যা আঞ্চলিক শব্দগুলিকে অভিধানে যোগ করে।

ট্যাগ: ভারত
ধর্ষণের পর হত্যা করা হয় শিশু লামিসাকে, মরদেহ লুকাতেই মাথা ব…
  • ২০ মে ২০২৬
আলোচিত একরাম হত্যাকাণ্ডের এক যুগ, রায় হলেও শেষ হয়নি অপেক্ষা
  • ২০ মে ২০২৬
১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081