‘বাংলা ভাষার বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন

১৮ মার্চ ২০১৯, ০৩:৫৬ PM
সচিবালয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠান

সচিবালয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠান

‘বাংলা ভাষার বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। বাংলা ভাষায় বঙ্গবন্ধুকে নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লেখা নিয়ে বইটি সংকলন করা হয়েছে। 

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠক শেষে সচিবালয়ে বলেন, ‘বাংলা ভাষার বঙ্গবন্ধু’ নামে একটি বই প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইটির মোড়ক উন্মোচন করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জার্নি পাবলিকেশন্স বইটি প্রকাশ করেছে।

তিনি বলেন, বাংলা ভাষায় বঙ্গবন্ধুকে নিয়ে যতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লেখা আছে সেগুলোর সংকলনই হলো এই বই। বইটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন বলেও জানান তিনি।

ট্যাগ: বই
যেভাবে হত্যা করা হয়েছে অপ্রতীমকে, রোমহর্ষক বর্ণনা উঠে এল আস…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
তুহিনের সঙ্গে অসম বন্ধুত্ব অপ্রতীমের, হত্যার নেপথ্যে আইফোন …
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ভারত সীমান্তে নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ উদ্ধার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার আরও একজন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতসহ ১১ দলের লংমার্চের পোস্ট দেওয়ায় গাজীপুর পুলিশ কর্ম…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬