বেলিড চেয়ারম্যান ড. রেজাউল ইসলাম আর নেই

১৫ মার্চ ২০১৯, ১১:২৫ PM
ড. মির্জা মোহাম্মদ রেজাউল ইসলাম

ড. মির্জা মোহাম্মদ রেজাউল ইসলাম © ফাইল ফটো

বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতির (বেলিড) চেয়ারম্যান এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) গ্রন্থাগারিক ড. মির্জা মোহাম্মদ রেজাউল ইসলাম মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৫ মার্চ) বেলা ১২টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে ১১ই মার্চ সকালে স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন ড. রেজা। বুধবার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ১ম জানাযা ও মিরপুরে ২য় জানাযা শেষে স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হয়। জানাযায় আইইউটি’র ভাইস চ্যান্সেলর ড. ওমর যাহ, বেলিড নেতৃবৃন্দসহ দেশের গ্রন্থাগার পেশাজীবী ও সহকর্মীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, কর্মজীবনে মরহুম রেজাউল ইসলাম গ্রামীণ ব্যাংক, বুয়েট, বিসিআইসি ও আইইউটিতে চাকুরী করেন।

তার মৃত্যুতে বাংলাদেশের গ্রন্থাগার পেশায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। ড. রেজা স্ত্রী ও ২ ছেলে সহ বহু গুণগ্রাহী আত্মীয়স্বজন রেখে গেছেন।

অপ্রতিম হত্যায় আনাসকে আটকের কথা অস্বীকার করল পুলিশ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন দিল মন্ত্রিস…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বাসে আগুন দেওয়ার সময় যুবককে ‍পিটিয়ে পুলিশে দিল জন…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতীম হত্যায় মূল চার আসামির পরিচয় তুলে ধরল পুলিশ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘শুক্রবারও অপ্রতিম আমাদের সঙ্গে নামাজ পড়েছিল, কে জানত সেটাই…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ সুপার বললেন— ‘Picture speaks thousand words’
  • ২০ সেপ্টেম্বর ২০২৬