বাংলা ভাষার অভিধানে যেভাবে যোগ হয় নতুন শব্দ

২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০০ PM

© টিডিসি ফটো

বাংলা একাডেমিতে বাংলা ভাষা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি কোন শব্দ বা বানান পরিবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত বাংলা ভাষার গবেষণা বা নতুন কিছুর অনুমোদন এখান থেকেই হয়ে থাকে। এর বাইরে বাংলা অভিধানে নতুন শব্দ যোগ করা বাংলা একাডেমি।

বাংলা একাডেমি যখন নতুন কোন শব্দ অভিধানে অন্তর্ভূক্ত করে, তখন কোন কোন বিষয়গুলো বিবেচনায় রেখে কাজটি করেন তারা? এমন এক প্রশ্নে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, বাংলা একাডেমির একটা সম্পাদক পর্ষদ আছে যাদের সিদ্ধান্তের ভিত্তিতে একটি নতুন শব্দকে অভিধানে স্থান দেয়া হয়।

তিনি বলেন, ‌‌‌যারা শব্দ সম্পর্কে, ব্যুৎপত্তি সম্পর্কে, ব্যবহার সম্পর্কে এবং প্রয়োজন সম্পর্কে জ্ঞাত থাকেন, তাদের নিয়ে আমাদের একটা পর্ষদ আছে। তাঁরা যখন বিবেচনা করে যে এই শব্দটি বাংলাদেশে বাংলা একাডেমির বাংলা অভিধানে থাকা দরকার, তখন সেই শব্দটি আনা হয়।

বাংলা একেডেমি বলছে, গত এক দশকে প্রায় দুই হাজার শব্দ অভিধানে যোগ করা হয়েছে। তবে এসব শব্দের তালিকা দিতে পারেনি প্রতিষ্ঠানটি। একাডেমির কর্মকর্তারা বলছেন, প্রযুক্তিগত বেশ কিছু শব্দ নতুন করে অভিধানে যোগ হয়েছে। নতুন শব্দ যখন অভিধানে যোগ হয়, তখন অনেকেই তা জানতে পারেন না।

একাডেমির মহাপরিচালক বলেন, বিদেশে এই জানানোর চর্চা থাকলেও রেওয়াজটা বাংলাদেশে গড়ে ওঠেনি। তবে জনসাধারণকে জানানোর বিষয়টা তারা বিবেচনা করছেন। সম্পাদকমণ্ডলী যদি মনে করে তাহলে এই সংস্করণে এই শব্দগুলো নতুন ভুক্তি হয়েছে তাহলে তারা প্রেসের মাধ্যমে, প্রেস রিলিজ দিয়ে, বা নোটিফিকেশন দিয়ে জানাতে পারে। এই রেওয়াজটি আমাদের এখানে নেই। তবে আমরা মনে করি এটা ভবিষ্যতে অবশ্যই কর্তব্য।

বাংলা ভাষার নতুন শব্দ প্রয়োগের বিষয়টা সাধারণ মানুষকে যেমন প্রভাবিত করে, তেমনি প্রভাবিত করে লেখক, অনুবাদক, সাংবাদিক, শিক্ষার্থী, শিক্ষক সহ নানা মহলকে। এজন্য ইন্টারনেটের বাংলা অনেকে বলছেন অন্তর্জাল, ফেসবুক বলছে বদনবহি। এরকম শব্দগুলো অভিধানের মাধ্যমে জানানো দরকার বলে মত অনেকের।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলা একাডেমি যেহেতু বাংলা ভাষার তত্ত্বাবধানে আছে, সেহেতু বাংলা ভাষায় প্রমিত রীতির মধ্যে কোন কোন নতুন শব্দ সংযোজিত হবে, সেগুলোর ব্যাপক প্রচার এবং প্রসারটা তাদেরই করা প্রয়োজন।

সূত্র: বিবিসি বাংলা

প্রিয় সোনামনি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত: জামায়াত আমির
  • ২০ মে ২০২৬
নদীতে ডুবে প্রাণ গেল শিশুর
  • ২০ মে ২০২৬
২২ বছরের অপেক্ষার পর শিরোপা জিতল আর্সেনাল
  • ২০ মে ২০২৬
রাজধানীতে মাদ্রাসা ছাত্র অপহরণ করে মুক্তিপণ আদায়, শিক্ষক গ্…
  • ২০ মে ২০২৬
ধর্ষণের পর হত্যা করা হয় শিশু রামিসাকে, মরদেহ লুকাতেই মাথা ব…
  • ২০ মে ২০২৬
আলোচিত একরাম হত্যাকাণ্ডের এক যুগ, রায় হলেও শেষ হয়নি অপেক্ষা
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081