কুবি উপাচার্যের ‘পঞ্চপ্রহর’ প্রকাশিত

১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:১৩ PM

© টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর ‘পঞ্চপ্রহর’ গ্রন্থের প্রকাশনা উৎসব ও একক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন মাঠে জয়কলি প্রকাশনী ও বাংলা বিভাগের যৌথ আয়োজনে যা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, আমন্ত্রিত বক্তা ছিলেন সমাজতাত্ত্বিক মোঃ মনোয়ারুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শিরীণ আখতার বলেন, ‘সাহিত্য এমনই বিষয় কখন যে কার মনে ঠাই করে নেবে তা কেউ জানে না। ব্রিটিশরা যেভাবে আমাদের শিক্ষাব্যবস্থাকে বিভক্ত করেছিলো তা এখনো চলছে। আমেরিকায় সব কেমন যেনো হই হই করে ছুটছে। কিন্তু বাঙালীদের মধ্যে যে একটা টান রয়েছে সেটা বিশ্বের অন্য কোথাও নেই। আমাদের সেই মূল্যবোধ এখনো আছে, এটাকে আরও উন্নয়ন করতে হবে। আলোর পথের যাত্রী হতে হবে সবাইকে।’

প্রধান বক্তা মোঃ মনোয়ারুল হক সামাজিক পুঁজি বিষয়ে বলেন, সমাজে যে এত হানাহানি মারামারি তার একমাত্র কারণ সামাজিক মূল্যবোধের অভাব। ভিন্ন মাত্রার শিক্ষা ব্যবস্থাই সামাজিক বিভক্তির কারণ। সামাজিক পুঁজি বৃদ্ধি করার একমাত্র উপায় হচ্ছে একক শিক্ষা ব্যবস্থা। ব্যক্তি জীবনের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে বলে মত দেন তিনি।

কুবি উপাচার্য ড. এমরান কবির চৌধুরী বলেন, আমাদের অর্থনৈতিক কোন অভাব নেই; পরস্পরের প্রতি বিশ্বাসই একমাত্র অভাব। বলেন, সামাজিক পুঁজি কথাটা সামাজিক মূল্যবোধ হলে ভালো হতো, যা ১৬শ কোটি টাকার চেয়ে কোনো অংশে কম নয়! পারস্পরিক বিশ্বাস আর ভালোবাসা বাড়ানো দরকার উল্লেখ করে উপাচার্য  বলেন, ভালবাসার চেয়ে বড় শক্তি পৃথিবীতে আর কিছু নেই।

পরে লটারির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঁচশ কপি 'পঞ্চপ্রহর' গ্রন্থটি বিতরণ করেন উপাচার্য ড. এমরান কবির চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের, শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

শিক্ষক-কর্মচারীরা জুলাই মাসের বেতন কবে পাবেন জানাল মাদ্রাসা…
  • ২৭ জুলাই ২০২৬
ছাত্রশক্তির অনুষ্ঠানে হট্টগোলে ইন্ধনের অভিযোগে ইবির বৈছা’আ …
  • ২৭ জুলাই ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ২৭ জুলাই ২০২৬
ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে বাস-মাহেন্দ্র-অটোরিকশায় ধাক্কা, প…
  • ২৭ জুলাই ২০২৬
ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকস কম্পিটিশনে বাংলাদেশের বড় জয়
  • ২৭ জুলাই ২০২৬
বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়নে নতুন নীতিমালা প্রকাশ, দ…
  • ২৭ জুলাই ২০২৬