সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৩২ PM
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অতিথিবৃন্দ

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অতিথিবৃন্দ © টিডিসি ফটো

আজ ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস। রাজধানীর সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়। রাজধানীর গ্রীন রোডের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ উপলক্ষ্য আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আব্দুর রাজ্জাক আকন্দ। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান ফজলুল কাদের চৌধুরী।

আলোচনা সভা শেষে বিভিন্ন বিভাগ থেকে সর্বোচ্চ লাইব্রেরী ব্যবহারকারী শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আল-আমিন মোল্লা এবং বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।

অপ্রতিম হত্যায় আনাসকে আটকের কথা অস্বীকার করল পুলিশ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন দিল মন্ত্রিস…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বাসে আগুন দেওয়ার সময় যুবককে ‍পিটিয়ে পুলিশে দিল জন…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতীম হত্যায় মূল চার আসামির পরিচয় তুলে ধরল পুলিশ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘শুক্রবারও অপ্রতিম আমাদের সঙ্গে নামাজ পড়েছিল, কে জানত সেটাই…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ সুপার বললেন— ‘Picture speaks thousand words’
  • ২০ সেপ্টেম্বর ২০২৬