সভ্য সমাজ বিনির্মাণে বইয়ের রয়েছে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা : রাষ্ট্রপতি

০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৫৮ AM
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ © ফাইল ফটো

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সরকারের অবিরাম উন্নয়ন-প্রয়াসে বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার স্বীকৃতি লাভ করেছে। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য হ্রাস, নারীর ক্ষমতায়ন, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দেশ এখন ঈর্ষণীয় সাফল্যের অধিকারী উল্লেখ করে তিনি বলেন, ‘সেই সাফল্যের পথ ধরে গণগ্রন্থাগারও সেবাসমূহকে প্রযুক্তিভিত্তিক সহজায়নের ব্যবস্থা গ্রহণ করেছে।’ মঙ্গলবার জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে সোমবার দেয়া এক বাণীতে তিনি একথা বলেন।

আবদুল হামিদ বলেন, ‘সভ্য সমাজ বিনির্মাণে বইয়ের রয়েছে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা। দেশ ও জাতির শিক্ষা, রুচিবোধ ও সংস্কৃতির কালানুক্রমিক পরিবর্তনকে গ্রন্থাগার বই কিংবা অন্য কোন প্রামাণ্য আকারে ধারণ করে। তাই গ্রন্থাগারকে অতীত ও বর্তমান শিক্ষা-সংস্কৃতির সেতুবন্ধ বলা হয়ে থাকে।’

তিনি বলেন, গণগ্রন্থাগারে সকলের জন্য পাঠসেবা, তথ্যসেবা, গবেষণা কার্যক্রমসহ প্রাসঙ্গিক অন্যান্য সেবাপ্রাপ্তির বাধাহীন সুযোগ থাকে। সে কারণে গণগ্রন্থাগারকে জনমানুষের বিশ্ববিদ্যালয়রূপেও অভিহিত করা হয়।

রাষ্ট্রপতি বলেন, ‘তবে প্রযুক্তির বিবর্তনের সাথে এখন মুঠোফোনসহ নানা ইলেকট্রনিক যন্ত্রপাতি সকলের হাতে হাতে পৌঁছে গেছে। এসব প্রযুক্তিপণ্যের অতি ব্যবহার মানুষকে দিন দিন যন্ত্রমানবে পরিণত করছে। এ অবস্থা থেকে উত্তরণে বই একটি উত্তম বিকল্প হতে পারে।’ তিনি বাংলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।

জাতীয় গ্রন্থাগার দিবস উদ্যাপন গ্রন্থাগারসেবা গ্রহণে দেশের আপামর জনগোষ্ঠীকে আরো সচেতন, উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে বলেও আশা করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি জাতীয় গ্রন্থাগার দিবস-২০১৯ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।

ঢাকা থেকে পাবনা সরাসরি আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে আজ
  • ১৯ নভেম্বর ২০২৬
বৈঠকে যেসব বিষয়ে একমত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা
  • ১৯ নভেম্বর ২০২৬
আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৯ নভেম্বর ২০২৬
বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
  • ১৯ নভেম্বর ২০২৬
অনিয়ম ও ম্যাচ পাতানো রোধে কঠোর হচ্ছে বিসিবি
  • ১৯ নভেম্বর ২০২৬
ঘূর্ণিঝড় ‘আকভান’ আঘাত হানতে পারে কাল, সমুদ্রবন্দরগুলোতে ৩ ন…
  • ১৯ নভেম্বর ২০২৬