অসমীয়া ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী

২৭ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৪ PM
অসমীয়া ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের মোড়ক উন্মোচন

অসমীয়া ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের মোড়ক উন্মোচন © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ অসমীয়া ভাষায় প্রকাশ হয়েছে। ভারতের আসাম রাজ্যে এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বুধবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অসমীয়া ভাষায় অনুবাদ করেছেন সৌমেন ভারতীয়া ও ড. জুরি শর্মা।

গত মঙ্গলবার ভারতের আসামে গৌহাটি বইমেলায় অসমীয়া ভাষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেঘালয়ের গভর্নর তথাগত রায়, ভারতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার রকিবুল হক, আসাম সাহিত্য সভার প্রেসিডেন্ট ড.  প্রেমানন্দ রাজবংশী উপস্থিত ছিলেন। 

গভর্নর তথাগত রায় বলেন, বঙ্গবন্ধুর এই বইতে তার জীবনের সংগ্রাম ও বাঙালি জাতির স্বাধীনতার কথা উল্লেখ রয়েছে। বইটি ভারতীয় উপমহাদেশের ৫০-৭০ সালের একটি ঐতিহাসিক দলিল। 

প্রসঙ্গত, এর আগে বইটি বাংলা ভাষা ছাড়াও ইংরেজি, হিন্দি, চীনা, জাপানি, ফরাসি, আরবি, তুর্কি ও স্প্যানিশ ভাষায় প্রকাশ হয়েছে।

ট্যাগ: বই
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ৪ মন্ত্রী, যাচ্ছেন ভিন্ন দুই র…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে ১০ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প শুরু
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবিতে ডেঙ্গু ঠেকাতে ছাত্রদলের মশা নিধন কর্মসূচি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ভেটেরিনারি পেশার মর্যাদা রক্ষায় ৩ দফা দাবিতে বাকৃবিতে মানবব…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
বড় দুঃসংবাদ পেল ভারত
  • ২০ সেপ্টেম্বর ২০২৬