পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন আজ

২৪ ডিসেম্বর ২০১৮, ১০:১৪ AM

© সংগৃহীত

আগামী বছরের পাঠ্যপুস্তক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আজ সোমবার। সকালে গণভবনে চলতি বছরের জেএসসি-জেডিসি এবং সমাপনীর ফলাফল হস্তনান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উৎসবের উদ্বোধন করার কথা রয়েছে।

জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনের কারণে এবার এক সপ্তাহ আগে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে। তবে এবারও বছরের প্রথমদিন আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক উৎসব পালিত হবে। ওইদিন সারাদেশে প্রাক-প্রাথমিক থেকে শুরু করে মাধমিকের শিক্ষার্থীদের ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমান বলেন, সোমবার সকালে গণভবনে চলতি বছরের জেএসসি-জেডিসি এবং সমাপনীর ফলাফল হস্তনান্তর অনুষ্ঠানে পাঠ্যপুস্তক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আগামী বছরের প্রথমদিন আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক উৎসব পালিত হবে। এইদিন শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে এসব পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ৪ মন্ত্রী, যাচ্ছেন ভিন্ন দুই র…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে ১০ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প শুরু
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবিতে ডেঙ্গু ঠেকাতে ছাত্রদলের মশা নিধন কর্মসূচি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ভেটেরিনারি পেশার মর্যাদা রক্ষায় ৩ দফা দাবিতে বাকৃবিতে মানবব…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
বড় দুঃসংবাদ পেল ভারত
  • ২০ সেপ্টেম্বর ২০২৬