‘পিস অ্যান্ড হারমোনি’

প্রধানমন্ত্রীর ওপর লেখা বইয়ের প্রকাশনা উৎসব আজ

২৪ অক্টোবর ২০১৮, ০১:০৯ AM
বইয়ের প্রচ্ছদ

বইয়ের প্রচ্ছদ © সংগৃহীত

আজ অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর লেখা দেশের খ্যাতিমান কবিদের কবিতা নিয়ে প্রকাশিত কাব্যগ্রন্থ ‘পিস অ্যান্ড হারমোনি’ বইয়ের প্রকাশনা উৎসব।

সকাল ১১টায় বাংলা বাংলা একাডেমিতে আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এতে সভাপতিত্ব করবেন অধ্যাপিকা পান্না কায়সার।

অনুষ্ঠানটির আয়োজন করেছে বইটির প্রকাশনা উৎসব পরিষদ। উৎসব কমিটির সদস্য সচিব আনিস মোহাম্মদ বাসস’কে আজ এ সব তথ্য জানান। তিনি জানান, প্রধানমন্ত্রীর ৭১তম জন্মদিন উপলক্ষে এই প্রকাশনা উৎসবের আয়োজন করা হচ্ছে।

‘পিস অ্যান্ড হারমোনি’ বইটিতে দেশের খ্যাতিমান ৭১ জন কবির কবিতা রয়েছে। কবিতাগুলো কবিরা লিখেছিলেন বিগত সময়ে শেখ হাসিনাকে গ্রেফতার করার প্রতিবাদে। কবিতাগুলো নিয়ে সে সময়ে নূহ উল আলম লেলিনের সম্পাদনায় একটি সংকলন প্রকাশিত হয়েছিল।

এই কবিতাগুলো থেকে বাছাই করে আনিস মোহাম্মদ ৭১টি কবিতা ইংরেজীতে অনুবাদ করেন। ধানসিড়ি কমিউনিটি লিমিটেড থেকে ‘পিস অ্যান্ড হারমোনি’ শীর্ষক বইটি প্রকাশ করা হয়। বইটিতে কবিতাগুলো বাংলা ও ইংরেজী উভয় ভাষায় প্রকাশ করা হয়েছে।

সূর্যের আলোয় যায়নি দীর্ঘদিন, যাননি বাইরেও—নিজেই নিজেকে গৃহব…
  • ১৯ নভেম্বর ২০২৬
হারের শঙ্কা, তবুও আশা দেখছেন হাসান
  • ১৯ নভেম্বর ২০২৬
ঢাকা থেকে পাবনা সরাসরি আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে আজ
  • ১৯ নভেম্বর ২০২৬
বৈঠকে যেসব বিষয়ে একমত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা
  • ১৯ নভেম্বর ২০২৬
আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৯ নভেম্বর ২০২৬
বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
  • ১৯ নভেম্বর ২০২৬