অসংগতিতে ভরা পাঠ্যবইয়ের সিলেবাস: চরমোনাই পীর

২১ জানুয়ারি ২০২৪, ০৯:৩০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪১ PM

© সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, অবৈজ্ঞানিক ও অযৌক্তিক বিবর্তনবাদসহ অসংগতিতে ভরা পাঠ্যবইয়ের সিলেবাসের মাধ্যমে দেশের আগামী প্রজন্মকে ভুল পথে পরিচালনার ষড়যন্ত্র চলছে। ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে শিক্ষা সিলেবাস পরিবর্তনে সরকারকে বাধ্য করতে হবে। 

আজ রোববার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তিন দিনের ওয়াজ মাহফিলের সমাপনী বয়ানে এসব কথা বলেন তিনি।

রেজাউল করীম বলেন, বাংলাদেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে সর্বস্তরে ইসলামকে বিজয়ী করতে হবে। আমরা ইসলামকে বিজয়ী করার মাধ্যমে দেশের মানুষের সামনে ইসলামের প্রকৃত সৌন্দর্য ও মাহাত্ম্য উপস্থাপন করতে চাই।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান করেন অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ, ড. আ ফ ম খালিদ হোসাইন, মোস্তাফা কামাল, মাওলানা রেজাউল করিম, মনির হোসাইন, ফখর উদ্দিন আহমদ প্রমুখ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষার সময় পরিবর্তন
  • ২৭ জুলাই ২০২৬
শিক্ষকদের অনুবাদের ভুলে এইচএসসি ইংরেজি ভার্সনের পরীক্ষার্থী…
  • ২৭ জুলাই ২০২৬
জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর খাবার পানির ট্যাংকে বিষ মিশিয়ে দি…
  • ২৭ জুলাই ২০২৬
মিটফোর্ড হাসপাতাল ২ হাজার শয্যায় উন্নীতের প্রস্তাব মন্ত্রণা…
  • ২৭ জুলাই ২০২৬
চর দখল নিয়ে সংঘর্ষে ‘টেঁটাবিদ্ধ’ হয়ে নারী নিহত, আহত অন্তত ১৫
  • ২৬ জুলাই ২০২৬
শিক্ষিকার রিল ঘিরে বিতর্ক, তদন্তে কমিটি গঠন হচ্ছে
  • ২৬ জুলাই ২০২৬