আসছে বঙ্গবন্ধুর তৃতীয় গ্রন্থ ‘নয়া চীন ভ্রমণ’

০৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৪ PM
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান © সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা তৃতীয় গ্রন্থ ‘নয়া চীন ভ্রমণ’ প্রকাশিত হতে যাচ্ছে। বইটি প্রকাশ করছে বাংলা একাডেমি। আগামী অমর একুশের গ্রন্থমেলার উদ্বোধনী দিন থেকেই বইটি পাঠকরা ক্রয় করতে পারবেন বলে একাডেমি কর্তৃপক্ষ আশা প্রকাশ করছেন।

বঙ্গবন্ধুর এই ‘নয়া চীন ভ্রমণ’ বইটি ইংরেজী ভাষায়ও প্রকাশিত হচ্ছে। ইংরেজী ভাষায় বইটি অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক অধ্যাপক ফকরুল আলম। তিনি বঙ্গবন্ধুর লেখা দ্বিতীয় গ্রন্থ এবং বাংলা একাডেমি প্রকাশিত ‘কারাগারের রোজনামচা’ বইটিও ইংরেজী ভাষায় অনুবাদ করেছেন। ইংরেজী ভাষায়ও বইটি একই সময়ে প্রকাশের চেষ্টা করছে বাংলা একাডেমি।

বইটি সম্পাদনার দায়িত্বে নিয়োজিত বাংলা একাডেমির মহাপরিচালক ও লোক গবেষক অধ্যাপক শামসুজ্জমান খান জানান, ‘জাতির জনক বঙ্গবন্ধু চীন সফর করেছিলেন। তার এই সফরের ওপর তিনি ডায়েরি লিখেছেন। এই ডায়েরির ওপরই প্রকাশিত হচ্ছে ‘নয়া চীন ভ্রমণ’ বইটি।’

শামসুজ্জমান জানান, ‘বইটির প্রকাশনার কাজ এগিয়ে চলছে। বইয়ের গ্রন্থস্বত্ব থাকছে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরোরিয়াল ট্রাস্ট’ এর কাছে। ভূমিকা লিখছেন জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভূমিকা লেখা পাওয়া গেলেই বইটির ছাপার কাজ সম্পন্ন হবে। বাংলা একাডেমিতে আগামী অমর একুশের গ্রন্থমেলার উদ্বোধনী দিনেই বঙ্গবন্ধুর লেখা ‘নয়া চীন ভ্রমণ’ বইটির আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করার আশা করছে।’

বইটির প্রকাশনার দায়িত্বে নিয়োজিত বাংলা একাডেমির গবেষণা, সংকলন ও অভিধান বিভাগের পরিচালক মোবারক হোসেন জানান, ‘বইটি প্রকাশের কাজ অনেক দূর এগিয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই প্রকাশনার কাজ শেষ হবে বলে আশা করছি।’

জাতির পিতার প্রথম বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশ করেছিল ঢাকার প্রকাশনা সংস্থা ইউপিএল। এরপর তার দ্বিতীয় গ্রন্থ ‘কারাগারের রোজনামচা’ প্রকাশ করে বাংলা একাডেমি। তৃতীয় গ্রন্থ ‘নয়া চীন ভ্রমণ’ও প্রকাশ করছে বাংলা একাডেমি।

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
সম্পত্তি বুঝিয়ে না দেওয়াতে ভাইয়ের জানাজায় বাধা দিল বোনেরা
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081