বাংলা একাডেমিতে বঙ্গবন্ধুবিষয়ক গ্রন্থ প্রদর্শনী ১২-১৫ আগস্ট

০৯ আগস্ট ২০১৮, ০১:২২ PM

বঙ্গবন্ধুবিষয়ক গ্রন্থ প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে বাংলা একাডেমি। প্রদর্শনী চলবে ১২ (রবিবার) থেকে ১৫ আগস্ট পর্যন্ত। রবিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গনে প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলা একাডেমির সভাপতি ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। 

তাছাড়া বিকেলে ৫টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে বাঙালির বঙ্গবন্ধু শীর্ষক একক বক্তৃতানুষ্ঠান।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করবেন বাংলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। একক বক্তৃতা প্রদান করবেন কবি কামাল চৌধুরী। বঙ্গবন্ধু রচিত কারাগারের রোজনামচা গ্রন্থ থেকে পাঠ করবেন এস. এম. মহসীন। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।

তাছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষ্যে বাংলা একাডেমি চারদিন ব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে বাংলা একাডেমি।

বৃহস্পতিবার বাংলা একাডেমি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

কর্ণফুলী নদীতে ডুবে না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলিতে এডিট অপশন চালুর দাবিতে ফের মাউশিতে আবেদন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘ছোলা বিক্রি করতে এসেছিলে’, বাবরকে প্রশ্ন ওয়াসিম আকরামের
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট, ওষুধ, মোবাইলসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক ক…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থী ৭৫, মিড-ডে মিলের খাবার বরাদ্দ ১৫১ জনের, হিসাব দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা, এখন পর্যন্ত যা যা ঘটল
  • ২০ সেপ্টেম্বর ২০২৬