বঙ্গবন্ধুর কারাজীবন নিয়ে নতুন বই

‘৩০৫৩ দিন’

৩০ জুলাই ২০১৮, ০৭:০২ PM
‘৩০৫৩ দিন’ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী

‘৩০৫৩ দিন’ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাবাস নিয়ে দুর্লভ আলোকচিত্র সম্বলিত একটি বই বের হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের আগে ‘৩০৫৩ দিন’ শিরোনামের এই বইয়ের মোড়ক উন্মোচন করেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এন এম জিয়াউল আলম জানিয়েছেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল প্রধানমন্ত্রীর হাতে বইটি তুলে দেন।

সচিবালয়ে জিয়াউল সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারা জীবনের স্মৃতি নিয়ে দুর্লভ আলোকচিত্র সম্বলিত পুস্তকটি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষ সেবা বিভাগ এবং কারা অধিদপ্তর।

তিনি বলেন, এ পুস্তকে দুর্লভ আলোকচিত্র এবং জাতির পিতার বন্দি জীবনের অসংখ্য তথ্য রয়েছে। বঙ্গবন্ধুর কারাজীবনের বিষয়বস্তু নিয়ে পুস্তিকাটি খুবই সংক্ষিপ্ত এবং সুন্দর

এর আগে গত বছর বাংলা একাডেমি ‘কারাগারের রোজনামচা’ শীর্ষক বঙ্গবন্ধুর আত্মজীবনী প্রকাশ করে। সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে গত বছর ১৭ মার্চ বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিনে বইটি প্রকাশ করে বাংলা একাডেমি।

এতে ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত জাতির পিতার কারাবাসের ঘটনা ও অভিজ্ঞতা তুলে ধরা হয়।

সূর্যের আলোয় যায়নি দীর্ঘদিন, যাননি বাইরেও—নিজেই নিজেকে গৃহব…
  • ১৯ নভেম্বর ২০২৬
হারের শঙ্কা, তবুও আশা দেখছেন হাসান
  • ১৯ নভেম্বর ২০২৬
ঢাকা থেকে পাবনা সরাসরি আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে আজ
  • ১৯ নভেম্বর ২০২৬
বৈঠকে যেসব বিষয়ে একমত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা
  • ১৯ নভেম্বর ২০২৬
আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৯ নভেম্বর ২০২৬
বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
  • ১৯ নভেম্বর ২০২৬