ইমপিরিয়াল কলেজে ‘ক্লাসের ফাঁকে বইমেলা’ শুরু

২৪ জুলাই ২০১৮, ০২:৫০ PM
বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন অতিথিরা

বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন অতিথিরা

ঢাকা ইমপিরিয়াল কলেজ ক্যাম্পাসে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ক্লাসের ফাঁকে বইমেলা-২০১৮’। মঙ্গলবার এই বইমেলার উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমদ পাবলিকেশন্সের কর্ণধার জনাব মেজবাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইমপিরিয়াল কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মো. সাজাহান মিয়া। এ বইমেলায় ২৫টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে।

বইমেলার উদ্বোধক ও প্রধান অতিথি প্রফেসর ড. হারুন-অর-রশিদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বই হলো জ্ঞানের ভান্ডার। বই কিনে কেউ দেউলিয়া হয় না। বেশি বেশি সৃজনশীল বই এবং মুক্তিযুদ্ধের বইপড়ার উপর তিনি গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি শিক্ষার্থীদের জীবনে কখনও মাদক এবং জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট না হওয়ার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মেজবাহউদ্দিন আহমদ সৃজনশীল বইমেলার আয়োজনে সহযোগিতা করার জন্য ঢাকা ইমপিরিয়াল কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. সাজাহান মিয়া ঢাকা ইমপিরিয়াল কলেজ ক্যাম্পাসে এ ধরনের সৃজনশীল বইমেলা আয়োজনে সহযোগিতার জন্য সৃজনশীল প্রকাশক ঐক্য পরিষদকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে কলেজ ক্যাম্পাসে এ ধরনের আরো বেশি বেশি আয়োজনের জন্য তাদের আহ্বান জানান।

এছাড়া বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ জনাব আরিফ আহমদ। তিনি কলেজ ক্যাম্পাসে এ বইমেলা আয়োজনের জন্য ঢাকা ইমপিরিয়াল কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং গভর্নিং বডির সদস্য ও অন্যপ্রকাশের প্রধান নির্বাহী জনাব মাজহারুল ইসলামকে ধন্যবাদ জানান।

মেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন আগামী প্রকাশনীর কর্ণধার জনাব ওসমান গনি।

‘ক্লাসের ফাঁকে বইমেলা’ চলবে বৃহস্পতিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ৯:টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বইমেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। বিশেষ ছাড়ে মেলায় বই কেনার সুযোগ থাকবে।

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
সম্পত্তি বুঝিয়ে না দেওয়াতে ভাইয়ের জানাজায় বাধা দিল বোনেরা
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081