এজেন্ট ব্যাংকিং অপারেশনস অ্যান্ড কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে এসবিএসি ব্যাংকে © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এসবিএসি)। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘এজেন্ট ব্যাংকিং অপারেশনস অ্যান্ড কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ৮ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৮ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এসবিএসি)
পদের নাম: এজেন্ট ব্যাংকিং অপারেশনস অ্যান্ড কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ কর হবে;
আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
আরও পড়ুন: প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: ইস্টার্ন ব্যাংক নিয়োগ দেবে এজেন্ট ব্যাংকিংয়ে, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম