সিনিয়র অফিসার নিয়োগে আবেদন চলছে বিকাশ লিমিটেডে © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইলে আর্থিক লেনদেনকারী দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগে ১৪ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ মে থেকেই শুরু হয়েছে—চলবে ৩১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড;
পদের নাম: সিনিয়র অফিসার;
পদসংখ্যা: ১টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে লংকাবাংলা ফাইন্যান্স, আবেদন ১০ জুন পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: অডিট অফিসার নিয়োগ দেবে মধুমতি ব্যাংক, কর্মস্থল ঢাকা
আবেদনের যোগ্যতা—
*অ্যাকাউন্টিংয়ে বিবিএস/বিবিএ ডিগ্রি থাকতে হবে;
*ভ্যাট রিটার্ন প্রস্তুতকরণ, সমন্বয় ও ভ্যাট পরিপালন কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: প্রিমিয়ার ব্যাংকে চাকরি, আবেদন ১০ জুন পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মে ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম