অফিসার পদে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ জনতা ও অগ্রণী ব্যাংকের

২৬ মার্চ ২০২৬, ০২:৫৬ PM
জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষা ৩ এপ্রিল

জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষা ৩ এপ্রিল © সংগৃহীত

প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। প্রতিষ্ঠানটি সদস্যভুক্ত জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের ‘অফিসার-রুরাল ক্রেডিট (৩-আরসি)’ পদের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা ৩ এপ্রিল ২০২৬ ঢাকার ২১টি কেন্দ্রে গ্রহণ করবে। ১০ম গ্রেডভুক্ত ২৩৩টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থী ৪৭ হাজার ২২৯ জন।

প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র

আগামী ৩ এপ্রিল ২০২৬, সকাল ১০টা থেকে বেলা ১১টা;

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

*প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

*পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

*প্রবেশপত্র ব্যতীত কোনো ধরনের কাগজ, বই, মানিব্যাগ, বোতল, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোনো কার্ড), ডিজিটাল/স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

*প্রবেশপত্রে কোনোরূপ খসড়া বা কোনো কিছু লেখা যাবে না।

*পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

রোল নম্বর অনুযায়ী কেন্দ্রের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬
যোগ্যতা ছাড়াই অবৈধ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেতন ফেরত…
  • ১৫ আগস্ট ২০২৬
ডিআইইউতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিলেন শিক্ষার্থীরা
  • ১৫ আগস্ট ২০২৬
দেড় বছরেও প্রকাশ্যে আসেনি নোবিপ্রবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ …
  • ১৫ আগস্ট ২০২৬
পদ্মার ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি…
  • ১৫ আগস্ট ২০২৬